সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপির কালারুকা গ্রামে দেড় বছরের এক কন্যা শিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স ছিল ১ বছর ৮ মাস। তার বাবার নাম আমির আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন শিশুটির বাবা। এ সময় ঘরে মা ও মেয়ে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি খবরের কাগজকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে। পরে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি আরও জানান, সুবিনা তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এ ঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না। তবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।
শিশুটির বাবা আমীর আলী জানান, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে বাবাকে তোহার গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি আসার আগে প্রতিবেশীদের জড়ো করে তাদের বড় ছেলে।
আমান