ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সংবাদ উপস্থাপক থেকে জনপ্রতিনিধি: শামীমা তন্বীর অসাধারণ অভিযাত্রা ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ স্বীকৃত কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে ডাচ্-বাংলা ব্যাংকে ৩০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন নারী থাকুক নিরাপদে... মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় চিরচেনা বিলবোর্ড-ব্যানারের অনুপস্থিতি স্বপ্নে জীবিত দেখার দাবি! ১৮ দিন পর তরুণীর কবর খনন নওগাঁয় রেল লাইনের পাশ থেকে কলেজশিক্ষকের মরদেহ উদ্ধার টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা মেসির হ্যাটট্রি গোলে আর্জেন্টিনার জয়, হিলিতে সমর্থকদের উচ্ছ্বাস ‘আমরা সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে জর্জিয়া মেলোনি সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু নাটোরে বলাৎকার মামলায় ২ জন কারাগারে ডলার স্থিতিশীল, বেড়েছে ইউরো ও পাউন্ডের দাম চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস রাসুল (সা.)-এর চুল সাদা হলেও যেমন দেখাত ১৯৭৮ সালে এসেছিলেন প্রেসিডেন্ট বাবা, ৪৮ বছর পর একই মাঠে প্রধানমন্ত্রী ছেলে লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয় ভাঙচুর সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ‘সমর্থকরা আর্জেন্টিনার এই দলকে নিয়ে পাগল’, ইতিহাস গড়ার পর মেসি সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানি কৌশলেই উপসাগর থেকে গোপনে তেল সরাচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতিহাস বদলানোর হুঙ্কার টমাস টুখেলের ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী রংপুরে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভুট্টু গ্রেপ্তার আজকের আবহাওয়ার পূর্বাভাস কচুয়া উপজেলা বিএনপি সভাপতির হুমকি, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’ ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা নওগাঁ সীমান্তে স্থানীয়দের হাতে আটক সন্দেহভাজন ব্যক্তি
Nagad desktop

Unit-5, Lesson-1-এর ১০টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
Unit-5, Lesson-1-এর ১০টি প্রশ্নোত্তর, ১ম পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
গ্রীক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, ‘মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক প্রাণী।’ ছবি- সংগৃহীত

Unit-5, Lesson-1

1. Read the passage and answer question A.

The famous Greek philosopher Aristotle said, ‘Man is by nature a social animal.’ What he meant was that man, by instinct, seeks company of others and establishes relationships, much like most animals of the wild, for companionship and for and for physical and emotional support. Unlike the animals however, man’s relationships give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in a profession that he pursues. Relationships are of different kinds. Some are familial and intimate, formed by blood and by marriage; some are social like the ones we have with friends, and some are made in school where we form close bonds with classmates and teachers. Relationships can also be fostered in workplace, which may quickly change from professional to social. There are relationships also between human beings and animals, between children and their toys that they cannot part with. All these relationships keep us close with each other and provide us with all kinds of support, love and affection. A person who has no family feels the pain of loneliness and isolation. There is no one to laugh or cry with him/her. When we share our joy with someone, it simply redoubles, and when we suffer a loss, and someone shares our sorrow, it lessens. Relationships are thus needed for our emotional health. 

A. Choose the correct answer from the alternatives. 
  
(a) Sharing gives --- to joy.
i. honor ii. evaluation iii. increase iv. decrease 
Ans: iii. increase.    
                                         
(b) Human beings --- to live with one another. 
i. near        ii. avoid 
iii. dislike    iv. like
Ans: iv. like   

(c) According to the passage, a synonym of ‘instinct’ is ---. 
i. mind ii. character iii. nature  iv. mentality
Ans: iii. nature.

(d) The phrase ‘the wild’ refers to ---.
i. society            ii. natural world 
iii. civilization     iv. city areas  
Ans: ii. natural world.

(e) Emotional support includes ---.  
i. love and affection      ii. happiness 
iii. mentality                  iv. sorrow 
Ans: i. love and affection.

আরো পড়ুন : Unit-4, Lesson-5-এর ৫টি প্রশ্নোত্তর, ২য় পর্ব

(f) Human relationships ---.  
i. are confined              ii. includes all 
iii. remain constant      iv. expand widely
Ans: iv. expand widely.

(g) The word ‘foster’ may be replaced best with---.     
i. set up ii. maintain iii. nurture  iv. grow
Ans: iii. nurture

(h) The expression ‘part with’ means ---. 
i. go away ii. go with iii. give away iv. give with 
Ans: iii. give away.

(i) In the passage, loneliness and isolation have been regarded as ---. 
i. negative       ii. positive 
iii. inclement   iv. neutral 
Ans: i. negative.

(j) According to the passage, human beings are --- society. 
i. detached from         ii. part of
iii. part with                iv. attached in   
Ans: ii. part of.

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান
ইংরেজি বিভাগ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা

কবীর

 

টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৪ পিএম
টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
টুকটুক বাগানের কোণে ভীতসন্ত্রস্ত অবস্থায় বিড়ালছানাটিকে দেখতে পেল। ছবি- সংগৃহীত

পাঠ-৯ : টুকটুক ও চিকু

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।

আনন্দ-উচ্ছ্বাসে, আর্তস্বর, আলত করে, কঙ্কালসার, গ্রীষ্মের দাবদাহে, চড়ুইভাতি, ভয়ে জড়োসড়ো, হৃষ্টপুষ্ট
 
প্রদত্ত শব্দ                   শব্দের অর্থ
আনন্দ-উচ্ছ্বাসে           আনন্দমুখর পরিবেশে।
আর্তস্বর                      ব্যথাসূচক শব্দ; কাতরধ্বনি।
আলত করে                 আলগোছে।
কঙ্কালসার                   শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন; রোগা।
গ্রীষ্মের দাবদাহে           গরমকালের প্রচণ্ড তাপে।
চড়ুইভাতি                     বনভোজন।
ভয়ে জড়োসড়ো           ভয়ে কুঁকড়ে যাওয়া।
হৃষ্টপুষ্ট                         মোটাতাজা।
 

প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

ক. মনে তার ……. বইছে।                                             আলতো
খ. টুকটুকের মুখটা হাসিতে …..করে উঠল।                   ঝলমল
গ. ছানাটি ভয়ে ……..হয়ে কাঁপছে।                                জড়োসড়ো
ঘ. চড়ুইভাতির ……যোগ দিল চিকু।                                আনন্দের জোয়ার
ঙ. সে ছানাটিকে …… করে কোলে তুলে নিল।                 আনন্দ-উচ্ছ্বাসে
 
উত্তর: ক. মনে তার আনন্দের জোয়ার বইছে। 
খ. টুকটুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল। 
গ. ছানাটি ভয়ে জড়োসড়ো হয়ে কাঁপছে। 
ঘ. চড়ুইভাতির আনন্দ-উচ্ছ্বাসে যোগ দিল চিকু।
ঙ. সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল।
 
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
 
কবীর

প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর প্রাকৃতিক গঠন। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. নিচের কোন বিষয়টি জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত নয়?
ক) বায়ুপ্রবাহ      খ) বায়ু চাপ
গ) সমুদ্র স্রোত    ঘ) ঘূর্ণিবাত

২৬. বৃষ্টিপাত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) ভূমিরূপে         খ) সমুদ্র বিদ্যায়
গ) জীব ভূগোলে    ঘ) জলবায়ু বিদ্যায়

২৭. নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাকৃতিক ভূগোলের কোন বিদ্যার মধ্যে পড়ে?    
ক) ভূমিরূপ বিদ্যায়    খ) জলবায়ু বিদ্যায়    
গ) সমুদ্র বিদ্যায়        ঘ) জীবমণ্ডল

২৮. ‘পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক ভূচিত্রাবলির বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল।’ এটি কার সংজ্ঞা?
ক) রিচার্ড হার্টশোর্নের    
খ) ফ্রেডরিথ র‌্যাটজেলের
গ) American Heritage Science Dictionary-র
ঘ) ফেরেলের

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখা অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।
২৯. ‘ক’ শাখা বলতে উদ্দীপকে নিচের কোনটি নির্দেশ করা হয়েছে?
ক) জলবায়ুবিদ্যা    খ) ভূমিরূপবিদ্যা
গ) সমুদ্র ভূগোল    ঘ) জীব ভূগোল

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখায় অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।

৩০. ওপরের উদ্দীপকে বর্ণিত ‘ক’ শাখায় অন্যান্য যে বিষয় আলোচিত হয়-
i.  ভূমিকম্প 
ii. নদীর উৎপত্তি  
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii
গ) i ও iii    ঘ) i, ii ও iii

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৩১. নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়?
ক) পৃথিবীর বর্ণনা    খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম      ঘ) খনিজ সম্পদ

৩২. একটি বিষয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বারবার পরিবর্তিত হয়েছে। ওই বিষয়টি কী?
ক) জলবায়ু    খ) পরিবেশ
গ) সময়         ঘ) স্থান

৩৩. মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক) জ্যোতির্বিদ্যায়       খ) মানচিত্রাঙ্কন বিদ্যায়
গ) মহাকাশ বিদ্যায়    ঘ) আবহাওয়া বিদ্যায়

নিচের চিত্রটি লক্ষ করে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩৪। চিত্রে A, B, C মণ্ডল তিনটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক) প্রাকৃতিক ভূগোলে    খ) গাণিতিক ভূগোলে
গ) আঞ্চলিক ভূগোলে    ঘ) রাজনৈতিক ভূগোলে

৩৫। ওপরের চিত্রের জীবমণ্ডল নির্ভরশীল-
i. A মণ্ডলের ওপর    
ii. B মণ্ডলের ওপর
iii. C মণ্ডলের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯.খ, ৩০. ক, ৩১. গ, ৩২.খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ঘ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

সপ্তম অধ্যায় : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

নমুনা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম-
১। শিক্ষাবিস্তার: গ্রামীণ ব্যাংক দেশব্যাপী শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের ছেলেমেয়েরা বিশেষ করে দরিদ্র শিশু ও ঝরে পড়া শিশু-কিশোররা গ্রামীণ ব্যাংক স্কুল থেকে শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম হলো-
i) উচ্চশিক্ষা ঋণ: শিক্ষার মাধ্যমে দরিদ্র ঋণগ্রহীতার সন্তানদের ক্ষমতায়িত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৭ সালে গ্রামীণ ব্যাংক উচ্চশিক্ষা ঋণ কর্মসূচি চালু করে। গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তান, যারা বিভিন্ন পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে তাদের এ কর্মসূচির আওতায় পড়াশোনাকালীন এ ঋণ দেওয়া হয়।
ii) শিক্ষাবৃত্তি কর্মসূচি: ১৯৯৯ সালে গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের মেধাবী ছেলেমেয়েদের জন্য শিক্ষাবৃত্তি চালু করে। এ বৃত্তির উদ্দেশ্য আর্থিক কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং গ্রামীণ মেয়ে শিশুকে শিক্ষায় উৎসাহিত করা। মেধাবী ছাত্রছাত্রীরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এ বৃত্তি পেয়ে থাকে। 
২। ভিক্ষুক ঋণ কর্মসূচি: ভিক্ষাবৃত্তি নিরোধ ও ভিক্ষুকদের সম্মানজনক জীবিকার নতুন পথে পরিচালিত করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো ভিক্ষুক ঋণ কর্মসূচি। ২০০২ সালে গ্রামীণ ব্যাংক অসুবিধাগ্রস্ত সংগ্রামী ভিক্ষুকদের স্বকর্মসংস্থানের জন্য ভিক্ষুক ঋণ চালু করে। চরম দারিদ্র্যের শিকার এ ভিক্ষুক শ্রেণিকে ঋণদানের মাধ্যমে ফেরি ব্যবসা বা ভিক্ষার পরিবর্তে মানুষের দ্বারে দ্বারে ভোগ্যপণ্য বা বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্র বিক্রিতে উৎসাহিত করা হয়।
৩। স্বাস্থ্য কর্মসূচি: গ্রামীণ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। নিরাপদ খাবার পানি, টিকা ও ওষুধ, পরিবার পরিকল্পনা, স্যানিটারি এবং পুষ্টির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অবদান রেখে যাচ্ছে তাছাড়া কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে গ্রামীণ ব্যাংক জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে।

আরো পড়ুন : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম দ্বিতীয় পত্র

৪। দারিদ্র্য দূরীকরণ: গ্রামীণ দারিদ্র্য নিরসনে গ্রামীণ ব্যাংক প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দুস্থ, দরিদ্র সম্বলহীন জনগোষ্ঠীকে দলবদ্ধ করে সংগঠিত করে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্যসীমা উত্তরণে সহায়তা করছে। গ্রামীণ হতদরিদ্র মানুষ বিনা জামানতে বাড়িতে বসে ঋণ গ্রহণ করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি লাভ করছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হন।
৫। গ্রামীণফোন: গ্রামীণ ব্যাংকের গ্রামীণফোন কার্যক্রম ছিল অভাবনীয়। গ্রামীণ ব্যাংক গ্রামীণফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে গরিব নারীদের হাতে তুলে দিয়েছে। এ কার্যক্রম তাদের উৎপাদিত পণ্যের হালনাগাদ তথ্য, বাজারদর ও চাহিদা, কৃষি এবং নারী ও শিশুস্বাস্থ্য সম্পর্কে জানা সম্ভব ও সহজ করে দিয়েছে। লাখ লাখ লোক পল্লী ফোনের মাধ্যমে বাংলাদেশের সব গ্রামকে বিশ্বে সংযুক্ত করে রেখেছে। বিশ্ব অঙ্গনে এটি একান্তভাবেই গ্রামীণ ব্যাংকের বিশেষ কৃতিত্ব। 
৬। গ্রামীণ শক্তি: দেশের বিদ্যুৎবঞ্চিত গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ শক্তি কার্যক্রম পরিচালনা করছে। সহজ শর্তে বাসগৃহ, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে সৌরবিদ্যুৎ সিস্টেম বিক্রি, সরবরাহ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করছে।
৭। বিবিধ কার্যক্রম: এ ছাড়া গ্রামীণ ব্যাংক পরিবারের অন্য প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কর্মসূচি পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানগুলো হলো- গ্রামীণ কমিউনিকেশন্স, গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ ফান্ড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ বিটেক, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ নিটওয়্যার, গ্রামীণ সলিউশনস, গ্রামীণ সফটওয়্যার লি., গ্রামীণ বিকাশ, গ্রামীণ কল্যাণ প্রভৃতি।

লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০১ পিএম
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
উদ্ভিদের অভিস্রবণ মূলে ঘটে। প্রতীকী ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪। কিশমিশের অভ্যন্তরে যে প্রক্রিয়ায় পানি প্রবেশ করে-
i. ব্যাপন  
ii. প্রস্বেদন  
iii. অভিস্রবণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii 
খ) ii ও iii 
গ) i ও ii 
ঘ) iii

১৫। অভিস্রবণ কোথায় ঘটে?
ক) কাণ্ডে     খ) ফুলে 
গ) ফলে       ঘ) মূলে

১৬। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে?
ক) ব্যাপন       খ) অভিস্রবণ 
গ) প্রস্বেদন     ঘ) ইমবাইবিশন

আরো পড়ুন : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

১৭। অভিস্রবণের ফলে-
i. কাণ্ড সতেজ হয়     
ii. পাতা সতেজ হয়
iii. পাতা শুকিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) iii

১৮। উদ্ভিদ খনিজ লবণ থেকে কী শোষণ করে?
ক) লবণ       খ) পানি 
গ) আমিষ     ঘ) আয়ন

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মিতু বাসায় মেহমানদের জন্য চিনির শরবত তৈরি করল। সকালে পানিতে ভিজিয়ে রাখা গোলাপ ফুলের কলি বিকেলে সে দেখল সম্পূর্ণ ফুটেছে।

১৯। ওপরের উদ্দীপকে মেহমানদের জন্য তৈরি করা খাবারটি কোন প্রক্রিয়ায় ঘটে?
ক) ইমবাইবিশন     খ) ব্যাপন 
গ) অভিস্রবণ         ঘ) প্রস্বেদন

উত্তর: ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:২৫ পিএম
রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
রয়্যাল বেঙ্গল টাইগার। ছবি- সংগৃহীত

পাঠ-৮ :  রয়্যাল বেঙ্গল টাইগার

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।

ঘ্রাণশক্তি, চিরতরে, থাবা, দৃষ্টিশক্তি, পরিবেশের ভারসাম্য, প্রখর, প্রত্যঙ্গ, বিপন্ন, রাজসিক, শ্রবণশক্তি
 
প্রদত্ত শব্দ                            শব্দের অর্থ
ঘ্রাণশক্তি                               গন্ধ নেওয়ার ক্ষমতা।
চিরতরে                                 চিরকালের জন্য।
থাবা                                      কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু।
দৃষ্টিশক্তি                                দেখার ক্ষমতা।
 
 
পরিবেশের ভারসাম্য               পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য।
প্রখর                                      তীব্র।
প্রত্যঙ্গ                                    শরীরের অংশ।
বিপন্ন                                     সংকটে পড়েছে এমন।
রাজসিক                                রাজার মতো।
শ্রবণশক্তি                               শোনার ক্ষমতা।
 
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
 
কবীর