প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. নিচের কোন বিষয়টি জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত নয়?
ক) বায়ুপ্রবাহ খ) বায়ু চাপ
গ) সমুদ্র স্রোত ঘ) ঘূর্ণিবাত
২৬. বৃষ্টিপাত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) ভূমিরূপে খ) সমুদ্র বিদ্যায়
গ) জীব ভূগোলে ঘ) জলবায়ু বিদ্যায়
২৭. নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাকৃতিক ভূগোলের কোন বিদ্যার মধ্যে পড়ে?
ক) ভূমিরূপ বিদ্যায় খ) জলবায়ু বিদ্যায়
গ) সমুদ্র বিদ্যায় ঘ) জীবমণ্ডল
২৮. ‘পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক ভূচিত্রাবলির বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল।’ এটি কার সংজ্ঞা?
ক) রিচার্ড হার্টশোর্নের
খ) ফ্রেডরিথ র্যাটজেলের
গ) American Heritage Science Dictionary-র
ঘ) ফেরেলের
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখা অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।
২৯. ‘ক’ শাখা বলতে উদ্দীপকে নিচের কোনটি নির্দেশ করা হয়েছে?
ক) জলবায়ুবিদ্যা খ) ভূমিরূপবিদ্যা
গ) সমুদ্র ভূগোল ঘ) জীব ভূগোল
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখায় অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।
৩০. ওপরের উদ্দীপকে বর্ণিত ‘ক’ শাখায় অন্যান্য যে বিষয় আলোচিত হয়-
i. ভূমিকম্প
ii. নদীর উৎপত্তি
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
৩১. নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়?
ক) পৃথিবীর বর্ণনা খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম ঘ) খনিজ সম্পদ
৩২. একটি বিষয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বারবার পরিবর্তিত হয়েছে। ওই বিষয়টি কী?
ক) জলবায়ু খ) পরিবেশ
গ) সময় ঘ) স্থান
৩৩. মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক) জ্যোতির্বিদ্যায় খ) মানচিত্রাঙ্কন বিদ্যায়
গ) মহাকাশ বিদ্যায় ঘ) আবহাওয়া বিদ্যায়
নিচের চিত্রটি লক্ষ করে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩৪। চিত্রে A, B, C মণ্ডল তিনটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক) প্রাকৃতিক ভূগোলে খ) গাণিতিক ভূগোলে
গ) আঞ্চলিক ভূগোলে ঘ) রাজনৈতিক ভূগোলে
৩৫। ওপরের চিত্রের জীবমণ্ডল নির্ভরশীল-
i. A মণ্ডলের ওপর
ii. B মণ্ডলের ওপর
iii. C মণ্ডলের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯.খ, ৩০. ক, ৩১. গ, ৩২.খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ঘ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর