জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। নিচের কোনটি বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়ের উদাহরণ?
(ক) শেয়ার বাট্টা (খ) অগ্রিম ভাড়া
(গ) অবচয় ব্যয় (ঘ) সবগুলো
উত্তর: (ঘ) সবগুলো।
৯। যদি প্রারম্ভিক মূলধন ১৬,৫০০ টাকা, বছরের মাঝামাঝি অতিরিক্ত মূলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা ও উত্তোলন ৩,৩০০ টাকা হয় তাহলে ওই বছরের লাভ বা ক্ষতি কত?
(ক) Loss of Tk. ১,৮৫০
(খ) Loss of Tk. ১,৮৫০
(গ) Loss of Tk. ৫,৫৫০
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) Loss of Tk. ৫,৫৫০।
১০। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী একটি সম্পদ বাজার মূল্যে লিপিবদ্ধ না হয়ে কেনার মূল্যে লিপিবদ্ধ করার যৌক্তিকতা দেখা দেয়?
(ক) প্রকাশ (খ) ঐতিহাসিক মূল্য
(গ) রক্ষণশীলতা (ঘ) স্থিরতা
উত্তর: (খ) ঐতিহাসিক মূল্য।
১১। নিচের তথ্যাদি থেকে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো-
প্রারম্ভিক মজুত পণ্য ১০,০০০ টাকা, কেনা ৫,০০,০০০ টাকা, কেনা থেকে ফেরত ২৫,০০০ টাকা, আন্তঃপরিবহন ব্যয় ১৫,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ১,০০,০০০ টাকা। বিক্রয়মূল্যের ওপর মোট মুনাফার হার ২০%।
(ক) ৪,০০,০০০ টাকা (খ) ৫,৮০,০০০ টাকা
(গ) ৫,০০,০০০ টাকা (ঘ) ৬,০০,০০০ টাকা
উত্তর: (গ) ৫,০০,০০০ টাকা।
১২। ক ও খ দুজন অংশীদার ৭ : ৫ অনুপাতে লাভ ক্ষতি বণ্টনে চুক্তিবদ্ধ হলো। তারা গ কে নতুন অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করল এবং ৫ : ৩ : ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তি বদ্ধ হলো। ক ও খ-এর ত্যাগ অনুপাত নির্ণয় করো।
(ক) ৫ : ৭ (খ) ৭ : ৫
(গ) ৩ : ২ (ঘ) ১২ : ৭
উত্তর: (ক) ৫ : ৭।
১৩। ভাড়া ব্যয় হিসাবে ক্রেডিট জের থাকা মানে বোঝায়-
(ক) ওই তারিখে আমাদের ভাড়া বকেয়া আছে
(খ) ওই তারিখে আমাদের ভাড়া আগাম দেওয়া আছে
(গ) আমরা অনেক বেশি ভাড়া দিয়েছি
(ঘ) আমরা ভাড়া বাবদ খুব অল্প টাকাই দিয়েছি
উত্তর: (ক) ওই তারিখে আমাদের ভাড়া বকেয়া আছে।
১৪। ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেকগুলোর অর্থ যা করা হয় তা হলো-
(ক) ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংকের জেরের সঙ্গে যোগ করে দেওয়া হয়
(খ) ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংকের জের থেকে বাদ দেওয়া হয়
(গ) জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জেরের সঙ্গে যোগ করে দেওয়া হয়
(ঘ) জমাদানকারীর হিসাব অনুযায়ী প্রাপ্ত ব্যাংক জের থেকে বাদ দেওয়া হয়
উত্তর: (খ) ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংকের জের থেকে বাদ দেওয়া হয়।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর