জেএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘সি’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮। কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
(ক) স্টেট ব্যাংক অব পাকিস্তান
(খ) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
(গ) ব্যাংক অব ইংল্যান্ড
(ঘ) ব্যাংক অব জাপান
(ঙ) ডয়েটস ব্যাংক
উত্তর: (খ) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
৯। অর্থ সংস্থান কোন কার্যাবলির অন্তর্ভুক্ত-
(ক) তহবিল সংগ্রহ করা
(খ) তহবিল বিনিয়োগ করা
(গ) লভ্যাংশ বিতরণ করা
(ঘ) ক ও খ
(ঙ) ক, খ ও গ
উত্তর: (ঙ) ক, খ ও গ।
১০। কোনটি বাজারজাতকরণ মিশ্রণের অংশ নয়?
(ক) পছন্দ করা (খ) মূল্য
(গ) পণ্য (ঘ) প্রসার
(ঙ) স্থান
উত্তর: (ক) পছন্দ করা।
১১। কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
(ক) বৈদেশিক মুদ্রার লেনদেন
(খ) বিহিত মুদ্রার প্রচলন
(গ) শেয়ার বিনিয়োগ
(ঘ) সরকারি বিনিয়োগ পত্র কেনা
(ঙ) গ্রাহকদের উপদেশ
উত্তর: (খ) বিহিত মুদ্রার প্রচলন।
১২। কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
(গ) প্রণোদনা (ঘ) সহযোগিতা
(ঙ) নিয়ন্ত্রণ
উত্তর: (ঘ) সহযোগিতা।
১৩। কোনটি সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ নয়?
(ক) লক্ষ্য নির্ধারণ
(খ) দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ
(গ) দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ
(ঘ) পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা
(ঙ) কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণিবদ্ধকরণ
উত্তর: (ক) লক্ষ্য নির্ধারণ।
১৪। কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়?
(ক) শিক্ষাপ্রতিষ্ঠান
(খ) পদোন্নতি
(গ) বিজ্ঞাপন
(ঘ) বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
(ঙ) কর্ম বিনিয়োগ কেন্দ্র
উত্তর: (খ) পদোন্নতি।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর