মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক। কত বছর বয়সে মাদার তেরেসা ‘লরেটো সিস্টার্স’ দলের সদস্য হন?
উত্তর: ১৮ বছর বয়সে।
খ। মাটির পাটায় জয়নুলের আঁকা ছবি কীসের প্রতিলিপি দেখা যায়?
উত্তর: একটি গরুর গাড়ি ঠেলে তোলার দৃশ্য দেখা যায়।
গ। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনাকার কে?
উত্তর: সৈয়দ মুজতবা আলী।
ঘ। ‘ধ্বনি থেকে কবিতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: সানজিদা খাতুন।
ঙ। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: 'আমাদের লোককৃষ্টি' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
চ। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে কী বলা হয়?
উত্তর: স্পর্শ বর্ণ।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১০টি মডেল প্রশ্ন, ৩৫তম পর্ব
ছ। ‘বাংলা ব্যাকরণে’ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে লেখ।
উত্তর: পূর্ণমাত্রা ৩২টি, অর্ধমাত্রা ৮টি, মাত্রাহীন ১০টি।
জ। প্রাচীনকালে বাঙালির প্রিয় খাবার কী ছিল?
উত্তর : মাছ।
ঝ। হাজার বছর আগে সাধারণ লোকেরা কীসের পাত্রে রান্না করত?
উত্তর : মাটির পাত্রে রান্না করত।
ঞ। প্রাচীনকালে রাজবাড়িতে কীসের পালকি থাকত?
উত্তর : কাঠের পালকি থাকত। পালকিগুলো সোনা, রুপা, হাতির দাঁত, এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হতো।
ট। “আলো-আঁধারের খেলা” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: জীবনের উত্থান ও পতনের কথা বোঝানো হয়েছে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর