পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৮. ANSI-এর পূর্ণরূপ কী?
ক. American National Standards Institute
খ. American National Standards Interchange
গ. American National Security Institute
ঘ. American Nations Security Institute
৬৯. ভালো সংগঠনের প্রোগ্রামগুলো কোন সময়ের নিয়ম মেনে চলে?
ক. প্রচলিত খ. আগের
গ. ভবিষ্যৎ ঘ. অদূর ভবিষ্যতের
৭০. ভালো সংগঠনের প্রোগ্রামগুলোর বৈশিষ্ট্য-
i. প্রচলিত নিয়ম মেনে চলে
ii. প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে সহজ সম্পর্ক থাকে
iii. প্রোগ্রামের গতি প্রবাহ সুনির্দিষ্ট থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৭১. পাইথন ভাষা আবিষ্কার করেন কে বা কারা?
ক. জন স্ট্রাউস্ট্রপ খ. গিডো ভান রসাম
গ. আইবিএম কোম্পানি ঘ. মাইক্রোসফট কোম্পানি
৭২. কি-ওয়ার্ড কেন ব্যবহৃত হয়?
ক. এটা কিছু সংরক্ষিত শব্দ, যা প্রোগ্রাম করার সময় ব্যবহার করা হয়
খ. একগুচ্ছ ক্যারেক্টার নিয়ে গঠিত
গ. কনস্ট্যান্ট সংখ্যা নিয়ে কাজ করে
ঘ. স্ট্রাকচার নিয়ে কাজ করে
৭৩. ফ্লোচার্টে বৃত্ত দিয়ে কী বোঝায়?
ক. শুরু খ. দিক
গ. সংযোগ ঘ. ইনপুট
আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৭৪. সব টেস্ট কেসের জন্য প্রোগ্রাম রান করলে প্রোগ্রামকে কী করা হয়?
ক. পুনরায় কোডিং খ. সিলিজ
গ. ডিবাগ ঘ. ডিলিট
৭৫. কে বা কারা ফোরট্রান আবিষ্কার করেন?
ক. জন স্ট্রাউস্ট্রপ খ. গিডো ভান রসাম
গ. আইবিএম কোম্পানি ঘ. মাইক্রোসফট কোম্পানি
৭৬. প্রোগ্রাম লেখার আগে-
i. চিন্তা করতে হয়
ii. ধাপগুলো লিখতে হয়
iii. চিত্ররূপ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৭৭. কোন স্টেটমেন্টের সাহায্যে ফলাফল প্রদর্শন করা হয়?
ক. আউটপুট স্টেটমেন্ট খ. লুপিং স্টেটমেন্ট
গ. ইনপুট স্টেটমেন্ট ঘ. কন্ট্রোল স্টেটমেন্ট
৭৮. উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম-
i. লেখা সহজ
ii. পড়া সহজ
iii. সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৭৯. একটি প্রোগ্রামের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কী বলে?
ক. প্রোগ্রামের সংগঠন খ. প্রোগ্রামের ফ্লোচার্ট
গ. প্রোগ্রামের অ্যালগরিদম ঘ. প্রোগ্রামের সুডোকোড
উত্তর: ৬৮. ক, ৬৯. ক, ৭০. ঘ, ৭১. খ, ৭২. ক, ৭৩. গ, ৭৪. খ, ৭৫. গ, ৭৬. ঘ, ৭৭. ক, ৭৮. ক, ৭৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর