ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেশনে দ্বিতীয় ব্যাচে প্রফেশনাল মাস্টার্স ইন ইইই প্রোগ্রামে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিবরণ ও মেয়াদ: ক্রেডিট সংখ্যা ৩৬টি, থিওরি ৩০টি ও প্রজেক্ট ৬টি।
মেয়াদ: ১৮ মাস, ৩ সেমিস্টার।
আবেদন ফি: ২৫০০ টাকা।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ইইই, ইটিই, অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস, সিএসই, রোবোটিকস ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইসিই, আইসিটি, ইসিই, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটার্নাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বিএসসিতে কমপক্ষে সিজিপিএ ২.৫০ (সিজিপিএ ৪এর মধ্যে) থাকতে হবে। ও/এ লেভেল পর্যায়ের বিদেশি ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীদের আবেদনের আগে ইইই বিভাগে পেলে যোগাযোগ করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে হবে না।
আরো পড়ুন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি তথ্য
পরীক্ষার ও মৌখিক পরীক্ষার মানবণ্টন: লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের। মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের।
লিখিত পরীক্ষার বিষয় ও মানবণ্টন: অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিকে ১৬ নম্বর, এসি ও ডিসি ইলেকট্রিক্যাল সার্কিটে ১৬ নম্বর, ইলেকট্রিক্যাল পাওয়ার ও মেশিনে ১৬ নম্বর, কম্পিউটার ফান্ডামেন্টালে ১৬ নম্বর, কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিংয়ে ১৬ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৫।
ভর্তি লিখিত পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টায়।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫।
মৌখিক পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায়।
নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫।
ভর্তির তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫।
ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ২ জানুয়ারি ২০২৬।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www.du.ac. bd/body/EEE
কবীর