ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে মূল ক্যাম্পাস, ধানমন্ডি ক্যাম্পাস, বসুন্ধরা ক্যাম্পাস ও আজিমপুর ক্যাম্পাসে (প্রভাতি ও দিবা শাখায়) শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মোট আসনসংখ্যা ২০২০টি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে মাউশির ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি: ১০০ টাকা, টেলিটক প্রিপেইড মাধ্যমে দিতে হবে।
আবেদন করার লিংক: https://gsa.teletalk.com.bd
লটারির তারিখ: মাউশি কর্তৃক ঘোষণা করা হবে।
যেসব শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে
মূল ক্যাম্পাস: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা: প্রথম শ্রেণিতে আসনসংখ্যা ২৭৫, দ্বিতীয় শ্রেণিতে ১০ এবং নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষাতে ৪০। মোট আসনসংখ্যা: ৩২৫টি। শিক্ষক বা কর্মচারীর সন্তান (সংরক্ষিত): দুটি আসন।
মূল ক্যাম্পাস: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ২২০, নবম শ্রেণি বিজ্ঞানে ১০ এবং মানবিকে ৪০ আসন।
মোট আসন: ২৭০টি। শিক্ষক বা কর্মচারীর সন্তান (সংরক্ষিত): তিনটি আসন।
মূল ক্যাম্পাস: ইংরেজি ভার্সন, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১১০টি।
মোট আসন ১১০টি। শিক্ষক বা কর্মচারীর সন্তান (সংরক্ষিত): তিনটি আসন।
আরো পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি তথ্য
মূল ক্যাম্পাস: ইংরেজি ভার্সন, দিবা শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১১০, দ্বিতীয় শ্রেণিতে ৮, তৃতীয় শ্রেণিতে ৮ এবং পঞ্চম শ্রেণিতে ৬।
মোট আসন: ১৩২টি।
ক্যাচমেন্ট এলাকা (থানা): রমনা, পল্টন ও শাহজাহানপুর।
ধানমন্ডি ক্যাম্পাস: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ৮০, দ্বিতীয় শ্রেণিতে ১১, তৃতীয় শ্রেণিতে ৫, পঞ্চম শ্রেণিতে ৭, ষষ্ঠ শ্রেণিতে ৮, সপ্তম শ্রেণিতে ৭, অষ্টম শ্রেণিতে ১০ এবং নবম শ্রেণি বিজ্ঞানে ১৫।
মোট আসনসংখ্যা: ১৪৩টি।
ধানমন্ডি ক্যাম্পাস: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ৮০, দ্বিতীয় শ্রেণিতে ১২, পঞ্চম শ্রেণিতে ১০, ষষ্ঠ শ্রেণিতে ৫ এবং সপ্তম শ্রেণিতে ৫টি। মোট আসনসংখ্যা: ১১২টি।
ক্যাচমেন্ট এলাকা (থানা): কলাবাগান, ধানমন্ডি ও মোহাম্মদপুর।
বসুন্ধরা ক্যাম্পাস: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১৬৫, দ্বিতীয় শ্রেণিতে ১২, তৃতীয় শ্রেণিতে ৬ এবং নবম শ্রেণিতে ২০টি।
মোট আসনসংখ্যা: ২০৩টি।
শিক্ষক বা কর্মচারী বা জীবী সন্তান (সংরক্ষিত): চারটি আসন।
বসুন্ধরা ক্যাম্পাস: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১৬৫, দ্বিতীয় শ্রেণিতে ৯, তৃতীয় শ্রেণিতে ১০, পঞ্চম শ্রেণিতে ৭, ষষ্ঠ শ্রেণিতে ৬, সপ্তম শ্রেণিতে ৬, নবম শ্রেণিতে বিজ্ঞানে ২০টি এবং ব্যবসায় শিক্ষাতে ৪০।
মোট আসনসংখ্যা: ২৬৩টি। শিক্ষক বা কর্মচারী বা জীবী সন্তান (সংরক্ষিত): দুটি আসন।
ক্যাচমেন্ট এলাকা (থানা): ভাটারা, খিলক্ষেত ও গুলশান।
আজিমপুর ক্যাম্পাস: বাংলা মাধ্যম, প্রভাতি শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১৬৫, দ্বিতীয় শ্রেণিতে ৬, নবম শ্রেণিতে বিজ্ঞানে ১৫, ব্যবসায় শিক্ষাতে ৪০।
মোট আসনসংখ্যা: ২২৬টি।
আজিমপুর ক্যাম্পাস: বাংলা মাধ্যম, দিবা শাখা।
আসনসংখ্যা: প্রথম শ্রেণিতে ১৬৫, দ্বিতীয় শ্রেণিতে ৬, তৃতীয় শ্রেণিতে ১০, নবম শ্রেণি বিজ্ঞানে ১৫, ব্যবসায় শিক্ষাতে ৪০। মোট আসনসংখ্যা: ২৩৬টি।
ক্যাচমেন্ট এলাকা (থানা): লালবাগ, চকবাজার ও নিউমার্কেট।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.vnsc.edu.bd
কবীর