ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
(গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬০। ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর’- এটি কী?
(ক) প্রবাদ (খ) প্রবচন
(গ) খনার বচন (ঘ) ছড়াকথা
৬১। ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
(ক) আবদুর রহমানের (খ) মালিকের
(গ) মন্ত্রীর (ঘ) অধ্যক্ষের
৬২। নিচের কোন এলাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
(ক) কাবুলের (খ) বাগেবালার
(গ) কাশ্মীরের (ঘ) ভারতের
৬৩। ‘যথেষ্ট হয়েছে আবদুর রহমান’ এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
(ক) সন্তুষ্টি (খ) ভালোবাসা
(গ) বিরক্তি (ঘ) ভালো লাগা
৬৪। কাবুলি সবুজ চায়ের রং কেমন?
(ক) সবুজ (খ) ফিকে হলুদ
(গ) গাঢ় সবুজ (ঘ) হলুদ
৬৫। বিয়ের পর মিনি কখনো তার শ্বশুরের দিকে চোখ তুলে তাকায়নি। আলোচ্য ভ্রমণকাহিনিতে মিনির সঙ্গে আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে-
(i) সংস্কার পালনের
(ii) লজ্জার
(iii) গুরুজনকে মান্য করায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬৬। কাবুলিরা কত নম্বর পেয়ালায় চায়ে চিনি খায়?
(ক) প্রথম (খ) তৃতীয়
(গ) চতুর্থ (ঘ) পঞ্চম
৬৭। কফির পাত্রের সাইজ কেমন?
(ক) বড় (খ) ছোট
(গ) মাঝারি (ঘ) খুব বড়
৬৮। কফির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) নুনদানির
(খ) মোমদানির
(গ) পানির মগের
(ঘ) চায়ের পেয়ালার
৬৯। সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে ঢোকে?
(ক) ফালুদা (খ) চায়ের পাত্র
(গ) বাদাম-আখরোট (ঘ) পানি
৭০। কাবুলের পানি কেমন?
(ক) গরম
(খ) ঠাণ্ডা
(গ) মিষ্টি
(ঘ) গলানো পাথরের মতো
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ২২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৭১। পানশির কোথায় অবস্থিত?
(ক) উত্তর আফগানিস্তানে
(খ) দক্ষিণ আফগানিস্তানে
(গ) পূর্ব আফগানিস্তানে
(ঘ) পশ্চিম আফগানিস্তানে
৭২। আবদুর রহমানের দেশ আফগানিস্তানের কোথায় অবস্থিত?
(ক) পশ্চিমে (খ) দক্ষিণে
(গ) উত্তরে (ঘ) পূর্বে
৭৩। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন?
(ক) ভাবপ্রধান (খ) বাস্তবধর্মী
(গ) নিরীক্ষামূলক (ঘ) কল্পকাহিনি
৭৪। ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো কী?
(ক) পানি (খ) বাতাস
(গ) বরফ (ঘ) ফুল
৭৫। কীসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়?
(ক) দুরুস সালামের
(খ) দারুল আমানের
(গ) দারুল মুলারের
(ঘ) দারুল আমেনের
৭৬। কাবুলের বাজারে কী পাওয়া যায়?
(ক) বাদাম (খ) সবজি
(গ) কালো চশমা (ঘ) ফালুদার বরফ
৭৭। পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) ধারালো ছুরির
(খ) ঘোড়ার তেজের
(গ) ঠাণ্ডা বরফের
(ঘ) ময়লাহীন ফুলের
৭৮। ‘ওরভোয়া’ কী ভাষার শব্দ?
(ক) আরবি (খ) ফারসি
(গ) ফরাসি (ঘ) উর্দু
৭৯। ‘তাগদ’ অর্থ কী?
(ক) তাগাদা (খ) শক্তি
(গ) দ্রুততা (ঘ) পুনরায়
৮০। ‘ব্রক্ষরন্ধ্র’ কোথায় থাকে?
(ক) তালুর সামনে (খ) তালুর কেন্দ্রে
(গ) তালুর তলে (ঘ) তালুর পেছনে
৮১। ‘প্রবাস বন্ধু’ কী ধরনের রচনা?
(ক) উপন্যাস (খ) কাব্য
(গ) ভ্রমণকাহিনি (ঘ) প্রবন্ধ
উত্তর: ৬০. ক, ৬১. ক, ৬২. গ, ৬৩. গ, ৬৪. খ, ৬৫. ঘ, ৬৬. ক, ৬৭. খ, ৬৮. ঘ, ৬৯. গ, ৭০. ঘ, ৭১. ক, ৭২. খ, ৭৩. ক, ৭৪. গ, ৭৫. খ, ৭৬. গ, ৭৭. ক, ৭৮. খ, ৭৯. খ, ৮০. খ, ৮১. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর