চতুর্থ অধ্যায় : আমাদের স্মরণীয় নেতা
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাম পাশের নামের সঙ্গে ডান পাশের শব্দগুচ্ছের মিল করো।
উত্তর: এ কে ফজলুল হক → বাংলার বাঘ।
আবদুল হামিদ খান ভাসানী → মজলুম নেতা।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী→ ট্রেড ইউনিয়ন গঠন।
শেখ মুজিবুর রহমান → বঙ্গবন্ধু।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ঋণ সালিশি বোর্ড কেন গঠন করা হয়েছিল?
উত্তর: তৎকালীন সময়ে এ দেশের সাধারণ কৃষকরা মহাজনদের ঋণের জালে জর্জরিত ছিলেন। এই মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য এবং তাদের দুঃখ দূর করার লক্ষ্যেই শের-ই-বাংলা এ কে ফজলুল হক ঋণ সালিশি বোর্ড গঠন করেছিলেন।
প্রশ্ন: মওলানা আবদুল হামিদ খানকে কেন ‘ভাসানী’ উপাধি দেওয়া হয়?
উত্তর: ত্রিশের দশকের শেষদিকে আসামের ঘাগমারায় বসবাসকারী বাঙালিদের স্বার্থরক্ষার আন্দোলনে মওলানা ভাসানী নেতৃত্ব দেন। সেই সময় ওই এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন। তার এই মহান অবদানের স্বীকৃতিস্বরূপ সেখানকার সাধারণ মানুষ তাকে ‘ভাসানী’ উপাধি দিয়ে সম্মান জানায়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
কবীর