বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পলের মেলবোর্ন গমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা আয়োজিত হয়।
গত রবিবার (১৫) জুন সন্ধ্যায় মেলবোর্নের মধুমতি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আরিফ খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার সদস্য সচিব আব্দুল রব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজাউল কবীর পল। তিনি তার বক্তব্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা তুলে ধরেন।
তিনি বলেন, প্রথমেই আমি অস্ট্রেলিয়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল-সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। তারা ব্যস্ত প্রবাসজীবনের মাঝেও গণতান্ত্রিক আন্দোলনের এই পর্বে একাত্ম হয়েছেন।
তিনি আরও বলেন, প্রবাসে থেকে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। অস্ট্রেলিয়া বিএনপির নেতৃত্বে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যুবদলকে আরও সংগঠিত, সক্রিয় ও দৃঢ়চেতা হতে হবে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক নেতাকর্মী বক্তব্য রাখেন এবং নিজেদের পরিচয় তুলে ধরেন। সবার রাজনৈতিক ক্যারিয়ার, বর্তমান রাজনৈতিক পরিচয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি প্রথম ভালবাসার মুহূর্তগুলো স্থান পায় সবার বক্তব্যে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আরিফ খান, অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অমর শরীফ শিহান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বদিউজ্জামান শিপন, বিএনপি নেতা রাশিদুল আমিন মুনির, বিএনপি নেতা ওমর, যুবদল নেতা শাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মো. রহমত উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এলান, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সোহাগ সরকার নিলয়, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য খাইরুল সাদমান, সদস্য মির্জা সাইফুল ইসলাম এবং মনিরুল ইসলাম-সহ আরও অন্যান্য নেতাকর্মীরা।