যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএস।
সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।
অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা ওমর ফারুক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর নবী।
মোনাজাতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, শরীফ ওসমান হাদি, একাত্তরে শহিদ, চব্বিশে শহিদ এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান বিজয় দিবসের আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ বলেন, বিজয় দিবসের চেতনা একাত্তর ও চব্বিশকে ধারণ করতে হলে আগামী নির্বাচনে শহিদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ বলেন, আমাদেরকে নোংরা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক সৌন্দর্য্যের রাজনীতি করতে হবে। তাহলেই বিজয়ের সার্থকতা প্রকাশ পাবে।
ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, শহিদ জিয়ার আদর্শের রাজনীতি ধারণ করেই আমাদের আগামী রাজনীতি কর দলকে সংগঠিত করতে হবে ,তবেই আমাদের সফলতা কেউ রুখতে পারবে না।
বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন- ভারত, আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের চিরশত্রু। তা মোকাবিলা করেই আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে বিএনপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল।
আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন- মোহাম্মদ বাচ্চু মিয়া, গোলাম হোসেন, মাওলানা ওমর ফারুক, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কে এম কামরুল আহসান, শেখ ইউসুফ আলী, মাওলানা নূর নবী, শেখ জহির, সৈয়দা মাহমুদা শিরিন, আবদুল মুকশিদ চৌধুরী, সেলিম সারোয়ারসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন- সোহেল রানা, শিহাব আহমেদ, আলাউদ্দিন, মহসিন আহমেদ, তুষার খান, আলাউদ্দিন মাতব্বর, রাজা মিয়া, আবদুল কাহের, মোস্তফা আহমেদ, মো. মোসলেহ উদ্দিন, সেলিম সারোয়ার প্রমুখ।
শফিকুল ইসলাম/অমিয়/