বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কলকাতার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় থাকছেন তারকা অভিনেত্রী রাইমা সেন। প্রায় ৮ বছর পর সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। সিনেমার নাম ‘চালচিত্র’। ছবিটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।
এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবার কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। এতে তাকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এ ছাড়া চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।
আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। একই তারিখে মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’ ছবি।
পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর লাশগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে- সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।
জাহ্নবী