‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি আর নেই। গত ২৯ সেপ্টেম্বর ৮৬ বছর বয়সে এ অভিনেতা পরপারে পাড়ি জমান। প্রায় এক মাস হতে চললেও এতদিন তার মৃত্যর খবর কেনো জানানো হয় তার কারণ জানা যায়নি।
গতকাল বুধবার পলের মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি ইন্সট্রাগামে এক পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যূর খবর প্রকাশ্যে আনেন।
দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজ বাড়িতে প্রয়াত হয়েছেন রন এলি। তার মৃত্যুর প্রায় এক মাস পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো।
বিশ শতকে বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেনে এই তারকা। তবে টারজান সিনেমাটি তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশনে দুই সিজনের টারজানের ৫৭টি এপিসোড সম্প্রচারিত হয়। এর মাধ্যমে আধুনিক দর্শকরা পর্দায় এক নতুন টারজানকে দেখতে পায়। তিনি চরিত্রটি এতই ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন যে পর্দা ও বাস্তবে দুই জায়গাতেই তিনি দর্শকদের কাছে ‘টারজান’ হিসেবে পরিচিত হয়ে উঠেন।
টারজান সিরিজের শুটিংয়ে সব কয়টি স্টান্ট পল নিজেই দিতেন। এতে বেশ কয়েকবার তার শরীরের হাড় ভেঙে যায়। একাধিকবার শিকার হয়েছেন জন্তু জানোয়ারদের আক্রমণের।
এইসব ঘটনা পলকে তখন আরও জনপ্রিয় করে তোলে। একাধিক ভাষায় ডাবিং হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হয় সিরিজটি।
হাসান