আলোচিত ডকুমেন্টারি ‘জুলাই অনির্বাণ’ প্রকাশ পেয়েছে। এটি নির্মিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রক্তক্ষয়ী জুলাই ও শত শত শহিদের গল্পকে কেন্দ্র করে। এটি প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে। জুলাইয়ের স্মৃতিগুলোকে জীবন্ত রাখতেই এটি নির্মাণ করা হয়েছে।
গত ২১ নভেম্বর রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয় ‘জুলাই অনির্বাণ’। এ ছাড়াও ইউটিউব ও বিভিন্ন গণমাধ্যমেও আলাদা করে প্রকাশ করা হয়েছে এই ডকুমেন্টারিটি। আবু সাঈদের প্রসারিত দুই হাত, ‘পানি লাগবে’ বলতে থাকা মুগ্ধ, আন্দোলনে নিহত ও আহত হওয়া অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের গল্প নিয়েই তৈরি এই ডকুমেন্টারিটি দেখে দর্শকরা বিশেষভাবে আপ্লুত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ক্ষমতার বিরুদ্ধে মানুষের সংগ্রাম হলো ভুলে যাওয়ার বিরুদ্ধে স্মৃতির সংগ্রাম’- মিলান কুন্ডেরা।
তিনি আরও লেখেন, ‘আমরা ভুলব না। আমরা আমাদের বীরদের গল্প, আমাদের সংগ্রামের সম্মিলিত স্মৃতি নিয়ে যেতে থাকব! আপনার প্রোপাগান্ডা মেশিন যত বড়ই হোক না কেন- আপনি সফল হবেন না, আপনি মিথ্যা আখ্যা তৈরি করে আপনার হাত ধুতে পারবেন না। সত্য বারবার বলা হবে।’
হাসান