বলিউড তারকা শাহিদ কাপুর। ইন্ডাস্ট্রিতে ২১ বছর পূর্ণ করেছেন এই অভিনেতা। বলিউডে চকলেট বয় হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে নিজেকে পরিপূর্ণ অভিনেতা হিসেবে রুপান্তরিত করেছেন। রোমান্স হোক বা অ্যাকশন, অভিনেতা হিসেবে তিনি যে কোনো কিছু করতে পারেন। এবার আরো একটি জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল নিয়ে পর্দায় আসতে যাচ্ছেন এই অভিনেতা।
সূত্র মতে, ২০১২ সালের সুপারহিট সিনেমা ‘ককটেল’ –এর সিক্যুয়ালে সাইফ আলি খানের জায়গায় শহিদ কাপুরকে দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, সিনেমার স্ক্রিপ্ট এই অভিনেতার পছন্দ হয়েছে।
পিপিংমুনের এক প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দীনেশ ভিজান এবং হোমি আদাজানিয়া বছরের পর বছর ধরে ‘ককটেল’ –এর সিক্যুয়াল নিয়ে কাজ করছেন এবং তারা মন মতো একটি কাহিনী তৈরি করতে সক্ষম হয়েছেন। তারা বিশ্বাস করেন, প্রথম কিস্তির মত ‘ককটেল ২’ ও দর্শকপ্রিয়তা পাবে। যদিও দু’টি সিনেমার গল্পের ধরণ সম্পূর্ণ আলাদা।
সূত্রের মতে, শহীদের গল্পটি ভীষণ পছন্দ হয়েছে এবং কয়েকজন শীর্ষস্থানীয় তরুণ অভিনেত্রীর সঙ্গেও আলোচনা চলছে।
হাসান