সংগীত ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘সিজেএফবি’ বিশেষ সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনয় শিল্পী জয়া আহসান। আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসর বসবে। সেদিন তাদের এ পুরস্কার তুলে দেওয়া হবে জানিয়েছেন ‘সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।
এছাড়াও সাংবাদিকতা বিভাগে এবার এ পুরস্কার পাচ্ছেন যমুনা টিভির সিইও সংবাদিক ফাহিম আহমেদকে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে। এছাড়া ২০২৩ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফর্মন্সের জন্য পুরস্কৃত হবেন দেশ সেরা তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১৯৯৯ সালে যাত্রা শুরু করে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। মূলত দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন এটি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।
হাসান