সিনথিয়া ইয়াসমিন, একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। কিছুদিন আগে একজন ব্যবসায়ী হিসেবেও তার জীবনের নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো। সিনথিয়া ইয়াসমিন বহু নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। তবে এই সময়ে এসে গল্পের প্রতি চরিত্রের প্রতি আগের চেয়ে একটু সচেতন হওয়ায় মূল কথা চুজি হওয়ায় এখন নাটকে কম দেখা যাচ্ছে। তবে সিনথিয়া ইয়াসমিন জানালেন, এরইমধ্যে তিনি একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। ওয়েব ফিল্মটির নাম ‘যাহা বলিবো মিথ্যা বলিবো’।
কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকা- ঘিরে এই সিরিজের গল্প। সিনথিয়া জানান, এই ওয়েব ফিল্মে তিনি একটি আইটেম সং-এ পারফর্ম্যান্স করেছেন। পাশাপাশি অতিথি চরিত্রে অভিনয়ও করেছেন। আইটেম সংটিতে পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত সিনথিয়া।
সিনথিয়া বলেন, ‘রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমাতে নুসরাত ফারিয়া পারফর্ম করেছিলেন। ভেবে দেখলাম রায়হান রাফির কাজ সবসময়ই দর্শকপ্রিয় হয়, দর্শকের ভালোলাগে তার কাজগুলো। সেই বিবেচনায় আইটেম সং-এ পারফর্ম করতে সম্মত হই। শুটিং শেষে আমার কাছে মনে হলো একটা দারুণ কাজ করেছি। আমি ভীষণ ভীষণ আশাবাদী এই আইটেম সংটি নিয়ে। কারণ গানটা এক কথায় সময়োপযোগী একটি গান হয়েছে। আর আমি আমার সর্বোচ্চ মনোযোগ দিয়েই কাজটি করেছি। ধন্যবাদ রায়হান রাফি’সহ তার পুরো টিমকে আমাকে সহযোগিতা করার জন্য। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগায় পরিণত হবে যাহা বলিবো মিথ্যা বলিবো-ওয়েব ফিল্মটি।’
শীগ্রই একটি ওটিটি প্লাটফরমে এই ওয়েব ফিল্মটি প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা প্রমুখ। এদিকে কিছুদিন আগেই রাজধানীর গুলশান-২’এর ৬১ নম্বর রোডে ‘জো জো চ্যাট হাউজ’ নামের একটি খাবারের রেস্টুরেন্ট চালু করেছেন। এরইমধ্যে খাবারের এই রেস্টুরেন্টটি অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে। এই রেস্টুরেন্টের বিশেষ বৈশিষ্ট হচ্ছে অন্যান্য সব খাবারের পাশাপাশি দুই ধরনের খিচুরী সবসময় পাওয়া যায়। সিনথিয়া সর্বশেষ সাব্বির জামানের ‘ও মেয়ে’ গানে মডেল হিসেবে কাজ করেছিলেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন লতা আচার্য।
হাসান