ওটিটি প্লাটফর্ম চরকিতে আজ মুক্তি পেয়েছে বাংলাদেশে প্রচলিত ভৌতিক কাহিনী নিয়ে নুহাশ হুমায়ুন নির্মিত ওয়েব সিরিজ '২ষ' এর দ্বিতীয় পর্ব ভাগ্য ভালো।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মুক্তির কথা থাকলেও বড়দিন উপলক্ষে একদিন আগেই মুক্তি দেওয়া হয় ভাগ্য ভালো নামের পর্বটি।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই পর্বে একজন ভাইরাল জ্যোতিষীর কাহিনী আবর্তিত হয়েছে।
ভৌতিক জনরার সিরিজটির প্রথম পর্ব ওয়াক্ত মুক্তি পায় গত ১৯ ডিসেম্বর। সেটিও ব্যাপক আলোচিত হয়েছিল দর্শক মহলে।
অনেক সিনেমা বিশ্লেষক ও দর্শক-কলাকুশলীদের ধারণা এর আগে দেশের ভৌতিক জনরায় এর চেয়ে ভালো কিছু তৈরি হয়নি।
একই পরিচালক নির্মিত ২০২২ সালে মুক্তি পাওয়া 'পেট কাটা ষ' এর পর এর দ্বিতীয় কিস্তির নাম দেওয়া হয়েছে '২ষ'। যার প্রকাশিত দুটি পর্বই দর্শকদের মন জয় করেছে।
দর্শকরা চাইলে ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন নুহাশ হুমায়ুন নির্মিত ও প্রশংসিত সিরিজ দুটি।
মেহেদী/হাসান