‘বড়দিন’ উদযাপনে বলিউড তারাকারা হলিউড তারাকাদের চেয়ে কোনো অংশে পিছিয়ে থাকেন না। বরং অনেকসময় ব্যতিক্রমী উদযাপনে আরও বেশি আনন্দ ভাগাভাগি করেন তারা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে ঋত্বিক রোশন, কোনাল, সোহা আলী খান, পরিণীতি চোপড়া, ভূমি পেড়নেকর- প্রত্যেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের উদযাপনকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
বড়দিনে উৎসবের আমেজে হৃতিক রোশন মজেছিলেন পুরো পরিবার নিয়ে। রোশন পরিবারের সকল অনুষ্ঠানেই অংশ নেন হৃতিকের গার্লফ্রেন্ড। তারকার দুই ছেলে হৃদান ও হৃদানের সঙ্গে দারুণ বন্ডিং তার। ক্রিসমাসের আমেজে একফ্রেমেই পাওয়া গেল সকলকে। রোশন পরিবারের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হৃতিকের তুতো বোন পশমিনা রোশন। সেখানেই প্রেমিকাকে বাহুডোরে আগলে দেখা মিলল হৃতিকের। লাল-কালো চেক কাটা নাইটস্যুটে হৃতিক, সঙ্গে লাল-সাদা রাতপোশাকে সাবা। মাথায় সান্টা-টুপি পরে হৃতিকের হবু স্ত্রী। বাবার মতোই চেককাটা ম্যাচিং নাইটস্যুটে হৃতিকের দুই পুত্র।
ছবিতেই স্পষ্ট পাজামা পার্টিতে মেতে উঠেছিল গোটা পরিবার। ক্যামেরার তাক করে হাসিমুখে পোজ দিয়েছে সকলে। ক্রিসমাসের আনন্দ চেটেপুটে নিয়েছে গোটা পরিবার।
প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের সাথে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বড়দিন পালন করছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখানে স্বামী এবং মেয়ে মালতীকে নিয়ে বড়দিন পালন করছেন তিনি। আজকে বড়দিনে একটি ‘স্টকিংস’ (লম্বা মোজা)-এর ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্টকিংসটি যতটা না সুন্দর তারচেয়ে অনেক বেশি দুষ্টু দেখাচ্ছে।’
প্রিয়াংকার বোন পরিণীতি চোপড়াও দেশে বাহিরে তার বড়দিন পালন করছেন। লন্ডনে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তিনি নিজের লিভিং রুমের ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে টিভির পাশে বড়দিন উপলক্ষে মোমবাতি জ্বলছে। আরেকটি ভিডিওতে বড়দিন উপলক্ষে বানানো কেক দেখা যাচ্ছে। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন ‘সবাইকে মেরি ক্রিসমাস।’

বলিউড অভিনেত্রী সোহা আলী খান একটি ক্রিসমাস ট্রি’র ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই বছরের সেরা সময় এটি। আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা।
এদিকে ভূমি পেড়নেকরও বড়দিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বিভিন্ন রঙের লাইট দিয়ে বিশাল সাইজের একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন সোহা।

বড়দিনে বাচ্চাদের সাথে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সান্তা যখন ম্যাজিক দেখায়, তখন সেটিকে বাস্তব মনে হয়! আমাদের বাচ্চাদের চোখে এমন বিস্ময় নিয়েই বড়দিন আসুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’
হাসান