ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার তারকা কমল হাসান। ১৯৮৮ সালে অভিনেত্রী সারিকাকে বিয়ে করেন কমল। ১৯৮৬ সালে মেয়ে বর্তমান সময়ের জনপ্রিয় তারকা শ্রুতি হাসানের জন্মের পর বিয়ে করেন কমল ও সারিকা। কিন্তু ২০০৪ সালে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন শ্রুতি হাসান।
এ সম্পর্কে শ্রুতি হাসান জানিয়েছেন, বাবা-মায়ের বিচ্ছেদের ঘটনা অল্প বয়সেই তাকে আরও বেশি করে অর্থনৈতিক নিরাপত্তাহীনতা প্রসঙ্গে সচেতন করেছে।
শ্রুতি বলেন, ‘খুব সুন্দর একটা পরিবারে বড় হয়েছি। কিন্তু অন্য দিকটাও আমি দেখেছি। আমার বাবা-মায়ের বিচ্ছেদের সঙ্গে সবকিছু বদলে গিয়েছিল।’ শ্রুতি জানান, তারপর থেকেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারেন। এই অভিনেত্রীর কথায়, মা যখন দাম্পত্য থেকে বেরিয়ে এলেন, তখন বুঝতে পারলাম স্বাধীনভাবে বেঁচে থাকার গুরুত্ব। অভিভাবকদের বিচ্ছেদ হলে সন্তানের ওপর তার প্রভাব পড়ে। তিনি নিজের জীবনেও সেটা অনুভন করেছেন। শ্রুতির কথায়, শুধুই বাবা-মা বা সন্তান নন, এমন অনেক পরিবার রয়েছে, যেখানে অনিচ্ছাকৃতভাবেই দম্পতিকে থাকতে হয়। সেই পরিবারটাই দুঃখে ভরে ওঠে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে শ্রুতির জন্মের পর বিয়ে করেন কমল-সারিকা। তাদের দ্বিতীয় কন্যাসন্তান অক্ষরাকে একাই বড় করে তুলেছেন সারিকা। শ্রুতিকে দর্শক এর আগে ‘সালার: পার্ট ওয়ান সিজ ফায়ার’ ছবিতে দেখেছেন। এই ছবিতে শ্রুতির বিপরীতে ছিলেন প্রভাস। আগামী বছর মুক্তি পাবে শ্রুতির নতুন ছবি ‘কুলি’। এই ছবিতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্ত।
হাসান/নাবিল/