‘মধ্যবিত্ত’ সিনেমা মুক্তির মাধ্যমে শুরু হলো নতুন বছর। গতকাল ৩ জানুয়ারি দেশের মাত্র ১৩ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। তানভীর হাসান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ।
নির্মাতা তানভীর হাসান বলেন, ‘গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো শ্রেণির চরিত্র বাদ যায়নি এ ছবিতে। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’
নির্মাণের পাশাপাশি ‘মধ্যবিত্ত’র গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা তানভীর হাসান।
হাসান