বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ এবার ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।
দক্ষিণ ভারতীয় ছবির জগতে এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাকে।
অভিনেত্রী বলেন, ‘তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নীচে নামতে পারেন তিনি।’
২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাকে। শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন ফতিমা। বলিউডে তাঁর প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এর পরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো ছবিতে।
হাসান