পাগলামির একটা সীমা থাকে। কিন্তু গুলজার অদ্ভুত ধরনের একটা পাগল ছেলে। নিজের খামখেয়ালিতে চলতে থাকে সে। তবে কোনো পাগলামিতেই তার সুখ নেই। এর মধ্যে একদিন এক হাউজিতে বসে তিন পাত্তি খেলেছে।
সেখানে নগদ টাকা, গলার চেইন বাজি ধরে হেরে যায়। এর পর মাতাল অবস্থায় রাস্তায় বের হয়ে গাড়ির লিফট চায়। যে গাড়ির লিফট নেয়, আবার সেটি মাতাল অবস্থায় কিনে নেয়। কিন্তু তার পরই অ্যাক্সিডেন্ট করে গুলজার।
এই গুলজার হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ‘ছেলেটা পাগল পাগল’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। বরাবরই এ নাটকেও তার সঙ্গী হিমি। নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, আমাদের চারপাশে অদ্ভুত রকমের মানুষ আমরা প্রায় সময় দেখতে পাই। তারা কখন কী করে তার ঠিক নেই। তেমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এ নাটকের গল্প এগিয়ে যায়।
/শাকিল