বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ভিড়েও নিজের স্বকীয়তা বজায় রেখেছেন ২০১১ সালে ইন্ডাস্ট্রিতে আসা অভিনেতা কার্তিক আরিয়ান। স্বল্প সময়েই তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন। তৈরি করেছেন নিজের ফ্যান বেইজ। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবার সম্পূর্ণ নতুন রূপে নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন এ অভিনেতা। জানা গেছে ইচ্ছাধারী নাগের (সাপ) চরিত্রে আসছেন তিনি। নায়কের নতুন সিনেমাটির নাম 'নাগজিলা'।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতের বিখ্যাত সিনেমা বিশ্লেষক তারান আদর্শের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
সিনমর একটি মোশন পোস্টারযুক্ত ফেসবুক পোস্টে তিনি লেখেন, কার্তিক আরিয়ান 'নাগজিলা'-তে ইচ্ছাধারী নাগের ভূমিকায়! ২০২৬ সালের স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে... #KartikAaryan অভিনীত #নাগজিলা একটি ব্যতিক্রমী বিনোদনমূলক সিনেমা যেখানে ফ্যান্টাসি, লোককথা এবং মজা মিশে থাকবে। এখানে কার্তিক একজন ইচ্ছাধারী নাগের চরিত্রে অভিনয় করবেন।
মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই সিনেমাটি ২০২৬ সালের ১৪ই আগস্ট মুক্তি পাবে, যা স্বাধীনতা দিবসের সপ্তাহান্তের সঙ্গে coincide করবে এবং নাগপঞ্চমীর আগেই আসবে।
করণ জোহর, মহাবীর জৈন, আদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা, মৃগদীপ সিং লাম্বা এবং সুজিত জৈন এই সিনেমার প্রযোজনা করছেন... চিত্রনাট্য লিখেছেন গৌতম মেহরা।
এর মাধ্যমে বহুবছর পর বলিউডে সাপ নিয়ে কোনো সিনেমা নির্মিত হচ্ছে।
২০১১ সালে 'পেয়ার কা পাঞ্চনামা' চলচ্চিত্রের মাধ্যমে কার্তিকের অভিনয়ে অভিষেক ঘটে। এর পর তিনি 'আকাশ বাণী' (২০১৩) এবং 'কাঞ্চি: দ্য আনব্রেকেবল' (২০১৪) ছবিতে অভিনয় করেন। ২০১৫ সালে 'পেয়ার কা পাঞ্চনামা ২' এবং ২০১৮ সালে 'সোনু কে টিটু কি সুইটি' বাণিজ্যিক সাফল্য লাভ করে এবং কার্তিককে পরিচিতি এনে দেয়।
মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ও কার্তিক আরিয়ান অভিনীত নাগজিলা সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই নিজের সেরা সময়ে থাকা এ নায়কের ভক্তদের।
মেহেদী/