২০২৪ সালের ঈদুল আজহায় প্রকাশিত ‘চাঁদের হাট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। এবার ঈদুল আজহায় আসছে এর সিকুয়েল ‘চাঁদের হাট-২’। এবারও চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। পূর্ণিমা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। তার কথায়, ‘গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে দারুণ একটি গল্প থাকছে। হাস্যরসের মোড়কে কিছু বার্তা রয়েছে এতে।’
চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন এম এন ইউ রাজু, এ বি রোকন প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাওয়ালা ইউটিউবে চ্যানেলে আগামী ৭ জুন ঈদের দিন মুক্তি পাবে ‘চাঁদের হাট ২’।
/এমএস