সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২ অক্টোবর, বৃহস্পতিবার এ উৎসবের বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে ৫ দিনের এ উৎসবের। এদিন দেবী মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে বৃহস্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘জননী দশভূজা’। শ্যামল দত্তের রচনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। গান, নাচ ও দেবী দুর্গার মহিষাসুর বধ নাটিকার সমন্বয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
/রোদসী