ধর্মেন্দ্র ও প্রেম চোপড়ার পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নিজের বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল গণমাধ্যমকে জানিয়েছেন, “গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।”
তিনি আরও জানান, অভিনেতার বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে এবং তাদের এখন রিপোর্টের অপেক্ষা।
এর আগে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে। তার খোঁজ নিতে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় তাকে বেশ উদ্বিগ্ন দেখা যায় বলে জানিয়েছেন উপস্থিতরা।
৬১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
মেহেদী/