ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা

জেমস-আলী আজমতের সঙ্গে থাকছেন পুনম ও মধুবন্তী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:০৫ এএম
জেমস-আলী আজমতের সঙ্গে থাকছেন পুনম ও মধুবন্তী
ছবিঃ সংগৃহীত

ঢাকায় প্রথমবারের মতো এক মঞ্চে গাইবেন বাংলাদেশের রক সুপারস্টার নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার শিল্পী আলী আজমত। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া। ইতোমধ্যেই পাকিস্তানের আজমত আলী ঢাকায় এসেছেন। বাংলাদেশে এই কনসার্ট নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই তারকা গায়ক। 
দুই দেশের দুই জনপ্রিয় তারকার সঙ্গে একই মঞ্চে আরও গাইবেন নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী পুনম ও মধুবন্তী চক্রবর্তী। আজ ১৪ নভেম্বর শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ‘ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এ রাতটি ঢাকার সংগীত-ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।’ এ প্রজন্মের শিল্পী পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রয়েছেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও। এদিকে মধুবন্তী চক্রবর্তী স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলেন জানান। তার শিক্ষাজীবনের ২০ বছরই কাটে শান্তিনিকেতনে।

সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন শান্তিনিকেতনেই। ইতোমধ্যে তার কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন তিনি। জেমস ও আলী আজমতের সঙ্গে একই মঞ্চে পারফর্ম প্রসঙ্গে পুনম ও মধবন্তী বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের। দুজন গুণী শিল্পীর সঙ্গে একই মঞ্চে আমরাও থাকছি। শ্রোতাদের মন জয় করার চেষ্টা করব।’

/রোদসী 

আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা
ছবি: সংগৃহীত

শুধু বাবা দিবস এলেই যে আব্বাকে মনে পড়ে আমার কাছে কিন্তু বিষয়টি এমন নয়। আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আমার আব্বার আদর্শে বেড়ে উঠেছি। কিন্তু আদৌ কী আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি, এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন। আমার বিয়ের মাত্র চার মাস পরেই আমার আব্বা এএসএম নিজাম উদ্দিন আতাউব ইন্তেকাল করেন। যে কারণে মানসিকভাবে সেই সময় অনেক ভেঙে পড়েছিলাম। বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই অনেক স্মৃতি থাকে। 
আব্বা সব সময় আমাদের ছয় ভাইবোনকে সন্ধ্যা ৬টার মধ্যে বাসায় ফেরার কথা বলতেন। আমার জীবনের সাফল্যের মূলমন্ত্র কিন্তু আব্বার কাছ থেকেই পাওয়া। এই যে আমি এত পরিপাটি থাকি, গুছিয়ে থাকার চেষ্টা করি, এটা আব্বার কাছ থেকেই পাওয়া। আব্বা যখন অফিস থেকে আসতেন তখন আমরা সবাই আব্বাকে পান বানিয়ে খাওয়াতাম। আব্বা তখন বেশ আয়েশ করে পান খেতেন। 
আব্বার পা টিপে দিতে দিতে তখন সব আবদার করতাম। আব্বা আমাদের সেই আবদার রাখতেন। আবার আব্বা অনেক সিনেমা দেখতেন। সিনেমা দেখে দেখে আমাদের মজার মজার গল্প বলতেন এবং সেসব গল্পে আব্বা আমাদের অভিনয় করতে বলতেন। সেখান থেকেই কিন্তু অভিনয়ে আমার অনুপ্রেরণা আসা। পরবর্তী সময়ে যখন আমি সিনেমার নায়িকা হিসেবে কাজ শুরু করি, তখনো আব্বা আমাকে অনেক অনুপ্রেরণা দিতেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয়ের আগে আব্বাই সত্যজিৎ রায়ের সঙ্গে চিঠি আদান-প্রদান করতেন ইংরেজিতে। শুটিংয়ের সময় সত্যজিৎ রায়ের সঙ্গে আব্বার চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়েছিল। 
আমার ইংরেজি শেখার খুব শখ ছিল বিধায় আব্বা আমাকে ছোটবেলায় একটি ডিকশনারি কিনে দিয়েছিলেন। আমি তখন প্রথম শ্রেণিতে পড়ি। বাগেরহাটে থাকি সবাই। সবাই আমাকে রেখে মামার বাড়ি যাবে বেড়াতে। আমি বুদ্ধি করলাম কীভাবে আব্বাকে রাজি করানো যায়। আব্বা সন্ধ্যা নাগাদ বাসায় ফেরার সময় আমিই হারিকেন নিয়ে আব্বাকে এগিয়ে আনতে গেলাম। আমাকে দেখে আব্বা ভীষণ খুশি, কারণ তখন বিদ্যুৎ ছিল না। অন্ধকারে আব্বাকে এগিয়ে আনতে গিয়েছিলাম। আব্বা তখন খুশি হয়ে বলেন, কী চাও মা? আমি বললাম আমাকেও সঙ্গে নিয়ে মামার বাড়িতে বেড়াতে যেতে হবে। আব্বা রাজি হলেন। 
আব্বা আমার জীবনের আদর্শ। তাই আমার ইচ্ছা আমার মৃত্যুর পর যেন বনানী কবরস্থানে আব্বার কবরেই যেন আমাকে দাফন করা হয়।

তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:২৩ পিএম
তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তাদের তৃতীয় সন্তান।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি গর্ভধারণের খবরটি জানান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে অ্যান হ্যাথাওয়ে ক্যামেরার সামনে আসেন। প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখলেও পরে তিনি হাত সরিয়ে নিজের গর্ভধারণের সুখবর প্রকাশ করেন। এরপর পেটে হাত রেখে হাসিমুখে ভালোবাসার প্রকাশ করেন তিনি।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘বেবি, আমি তোমার।’

অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আগে দুই ছেলে রয়েছে—বড় ছেলে জোনাথন, বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাক, বয়স ৬ বছর।

এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে তিনি তার পরিবার ও মাতৃত্ব নিয়ে কথা বলেন। তখন তিনি জানান, দুই সন্তানকে নিয়ে তার সময় দারুণভাবে কাটছে এবং পরিবার ও কাজ—দুই দিকই উপভোগ করছেন।

তিনি আরও বলেন, সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন এবং মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়েছে।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ একাধিক জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিত অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন।

অন্তরা/

ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’
ছবি: সংগৃহীত

বাংলা পপগানের অন্যতম কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদের নতুন গান ‘মন বোঝে না’। গান জানালার ইউটিউব চ্যানেলে এর মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি শিল্পী সাঈদা শম্পা। গানের কথা লিখেছেন প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীত করেছেন শহীদ মাহমুদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। মডেল হয়েছেন খুশী ও রাহাত।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘‘প্রথমেই বলব বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। যার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন। সব মিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান ‘মন বোঝে না’। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’’
সাঈদা শম্পা বলেন, ‘আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই  আলাদা। এই  গানটি ওনার সঙ্গে গাওয়া আমার দ্বিতীয় গান। প্রথম গানটির মতো এই গানের বেলায়ও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সঙ্গে বহু বছর ধরে গান করছি। এমনই আন্তরিকতার সঙ্গে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন, ভয়েস নেওয়া এবং শুটিং করার সময়। আর গোলাম মোর্শেদ ভাইয়ের সুন্দর কথায় সুন্দর সুর এবং সংগীত করেছেন শহীদ মাহমুদ। গানটি করার সময় আমি যেভাবে উপভোগ করেছি, আশা করছি, শ্রোতারাও সে রকমভাবেই উপভোগ করবেন গানটি।’

নায়িকা ববির কথিত স্বামী আবুল বাশার গ্রেপ্তার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:২২ পিএম
নায়িকা ববির কথিত স্বামী আবুল বাশার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই নায়িকার কথিত স্বামী হিসেবে মির্জা আবুল বাশার ওরফে মামুন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। প্রতারণা ও বিতর্কের নানা অভিযোগে নাটকীয় এক অভিযানে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে ববির কথিত স্বামী মামুনকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর অভিযানে শেষ পর্যন্ত বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। পরে একটি মামলার বাদীকে সঙ্গে নিয়ে গুলশানের ওই বাসায় তল্লাশি শুরু করে পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর বাসাটিতে অভিযান চালানো হয়। প্রথমে বাসার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সন্দেহজনকভাবে বাথরুমের একটি ফলস সিলিং দেখতে পান পুলিশ সদস্যরা। সেখানে তল্লাশি চালাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎসহ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগেও গত বছরের অক্টোবর মাসে একই ধরনের একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
আরও জানা যায়, রাজধানীর বাড্ডা, খিলক্ষেত, বনানী, ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এছাড়া তিনি বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ ও প্রতিশ্রুতি ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে। 

সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১৯ পিএম
সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। আবারও তিনি টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। কারণ সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আবারও নতুন করে সামনে এসেছে পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার। ২০২৪ সালের ২৫ জুন দেওয়া ওই সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। সেখানে এই নায়িকা দাবি করেছিলেন, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার। সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেছিলেন, ‘আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে। প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে, তখন আমি কথা বলব।’
দুজনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে।’
সাকলায়েনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরীমনির মন্তব্য ছিল, ‘আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। প্রেম-ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয়, সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ওই অভিযোগের ভিত্তিতেই মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।