বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। বিশ্বব্যাপী রয়েছে এই সংগীত তারকার অগণিত ভক্ত-অনুরাগী। তার গাওয়া প্রকাশিত গান কিংবা স্টেজ শো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। স্টেজ শোতে বরাবরই ব্যতিক্রম তিনি। এবার ক্যারিয়ারের প্রথমবার দুই ছেলে মিলান ও শাশাকে স্টেজ শোতে গান পরিবেশন করলেন শাকিরা। কনসার্টে মা ও সন্তানদের এই সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। শাকিরা নিজেই এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন বার্তা।
ক্যাপশনে শাকিরা লেখেন, ‘বুয়েনস আয়ার্স, এই মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ, যা আমাদের চিরকাল মনে থাকবে। আমার বাচ্চাদের সঙ্গে গান গাওয়া এবং তাদের ভেতরে যে গানগুলো বহন করে তা প্রকাশ করা একটি ম্যাজিক ছিল। যখন পুরো পরিবারকে গান গাইতে এবং একসঙ্গে দেখা যায়!’
এই মুহূর্তটি দর্শকদের কাছে এটি একটি হৃদয়গ্রাহী দৃশ্যে পরিণত হয়েছে। কনসার্টের মঞ্চটি বিশেষ হয়ে উঠেছে যখন মা ও ছেলেরা মিলিয়ে গাওয়া গানটি। উপস্থিত দর্শকরা শাকিরা ও তার ছেলেদের পারফরম্যান্স আবেগে ও ভালোবাসায় গ্রহণ করেছেন।
উল্লেখ্য, শাকিরা তার ওয়ার্ল্ড ট্যুরের একটি কনসার্টে আবেগঘন মুহূর্ত উপহার দিয়েছেন। এই গায়িকা তার জনপ্রিয় গান অ্যাক্রস্টিক লাইভ পরিবেশনায় প্রথমবারের মতো তার ছেলে মিলান ও শাশাকে তার পাশে নিয়ে গেয়েছেন। এটিই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে।