সুপারস্টার থালাপতি বিজয়। বর্তমানে তিনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণের আনন্দঘন মুহূর্তের মধ্যেও সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কারণ এই অনুষ্ঠানে বিজয়ের প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণান হাজির থাকলেও উপস্থিত ছিলেন তার স্ত্রী সন্তানেরা। এই শূন্যতা রাজনৈতিক ও বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ ১০ মে রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে বিজয়ের পাশে দেখা যায়নি তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম এবং দুই সন্তান সঞ্জয় ও দিব্যা সাশাকে। তবে প্রথম সারিতে বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের পাশে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে।
অনেকেই এই মুহূর্তটিকে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছেন, আবার অনেকে এটিকে বিজয়ের দীর্ঘদিনের পরকীয়া ও বিবাহবিচ্ছেদের গুঞ্জনের অনানুষ্ঠানিক সিলমোহর হিসেবে দেখছেন।