ইংরেজি বছরের প্রথম দিন আজ। নতুন বছরে নতুন সব ঘটনা হাজির হবে আপনার সামনে। ভালো-মন্দ যে সময়েই আসুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়, এ বছরের দিনগুলোতে কী ঘটবে আপনার জীবনে। তবে রাশিফল অনেকেই বিশ্বাস করেন না। শুধু আগ্রহী পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন। ২০২৫ সালে ১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে, তা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
মিথুন রাশি (Gemini) | ২১ মে-২০ জুন
প্রভাবকারী গ্রহ: বুধ
সংখ্যা: ৫
মূল উপাদান: বায়বীয়
শুভ দিন বুধবার, শুক্রবার, শনিবার
শুভ তারিখ: ৫, ৬,১৪,১৫, ২৩, ২৪
২০২৫ সাল মিথুন রাশির জন্য বিভিন্ন ইতিবাচক বার্তা নিয়ে আসছে। মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মচঞ্চল এবং বহুমুখী প্রতিভার অধিকারী। বছরের শুরুতে বিভিন্ন বাধা ও জটিলতা আপনার স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে। তা সত্ত্বেও আপনি আপনার কাজে সফল হবেন।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। বছরের মধ্যভাগে আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে সুসংবাদ পাবেন।
যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিরত আছেন তাদের জন্য ভালো সময়। সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িতদের অনুকূল সময়।ব্যবসায়িক কার্যক্রমে সফলতার জন্য বেশ কঠোর পরিশ্রম করতে হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সমস্যা তৈরি হবে।
স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিন। এ বছর মাঝেমধ্যেই আর্থিকভাবে আপনাকে বেশ চাপের মধ্যে থাকতে হবে। এ বছর আপনার প্রচুর ভ্রমণের সুযোগ তৈরি হবে।
প্রিয়জনের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বাড়বে। এ বছর জীবনসঙ্গীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন।
বিদেশে পড়ালেখায় আগ্রহী শিক্ষার্থীর জন্য বছরটি অনেকটাই অনুকূল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার্থীদের জন্য প্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা।
এ বছর সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বেড়ে যাবে। বন্ধু নির্বাচনে সচেতন ও সতর্ক হোন অন্যথায় ক্ষতির আশঙ্কা আছে। কোনো অনৈতিক সম্পর্ককে প্রশ্রয় দিবেন না। চঞ্চলতা ও অতিরিক্ত পরিবর্তনশীল মন মানসিকতা পরিহার করুন।