হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল। শুক্রবার (১৭ জানুয়ারি) মন্ত্রীসভার জরুরি বৈঠক শেষে এ চুক্তি অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে এ চুক্তি।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি মন্ত্রীসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে।
এর মাধ্যমে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দি ও ইসরায়েলে হাতে ফিলিস্তিনি বন্দিদের মধ্যে থেকে বাছাই করে শর্তানুসারে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজায় মানবিক ও জরুরি ত্রাণ সহায়তা প্রবেশের কথা বলা আছে এ চুক্তিতে।
পদত্যাগ করছেন নিরাপত্তামন্ত্রী
কট্টর ইসরায়েলি নেতা ও নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, তিনি এটা নিশ্চিত করবেন যে নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু তিনি (বেন গাভির) সরকার থেকে সরে দাঁড়াবেন কারণ, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিটি তার দৃষ্টিতে ইসরায়েলের জন্য বিপর্যয়কর।
তিনি আরও বলছেন, যদি যুদ্ধ পুনরায় শুরু হয় এবং সরকার গাজার হুমকি শক্তভাবে মোকাবেলা করতে চায়, তবে তিনি আবারো সরকারে ফিরে আসবেন।
মূলত এর মধ্য দিয়ে সে ইসরায়েলের পক্ষ থেকে আবারো যুদ্ধ শুরু করার ইঙ্গিতই যেন দিয়ে গেল। সূত্র: চ্যানেল ১৪
মাহফুজ/এমএ/