মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকায় দখলদারিত্ব কায়েমের ঘোষণা 'সাময়িক', বলছেন দেশটির সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের বক্তব্যের সমর্থনে এ কথা বলেন রুবিও।
এর আগে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা দখলের ঘোষণা দেওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
গুয়েতেমালায় সফরকালে সাংবাদিকদের প্রশ্নের মুখে রুবিও জানান, গাজা পুনর্নির্মাণের প্রস্তাব ‘নিঃসন্দেহে উদার পদক্ষেপ’। অঞ্চলটি সংস্কারের উদ্দেশে বাসিন্দাদের ‘সাময়িকভাবে’ অন্যত্র স্থানান্তরের প্রস্তাবে সমর্থন প্রকাশ করেন তিনি।
এদিকে নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন ভিন্ন কথা। স্থায়ীভাবেই গাজায় যুক্তরাষ্ট্রের মালিকানা কায়েম করে অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের মরুদ্যান’ বানাতে চান তিনি।
ট্রাম্পের প্রস্তাবে সন্তুষ্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। গাজাবাসীরা অঞ্চল ছেড়ে অন্যত্র অভিবাসনের ‘স্বাধীনতা ভোগ’ করতে পারবেন বলে মন্তব্য তার। এদিকে জর্ডান ও মিশরসহ বিশ্বের বেশিরভাগ দেশ এই প্রস্তাবের বিরোধীতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে তারা চাইলে গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে পারেন।’
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ বিষয়ে জানান, গাজায় আধিপত্য কায়েমের সম্ভাবনা নেই। তবে অঞ্চলটিতে মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য প্রত্যাখান করে উদ্ভুত এই সংকটের দ্রুত সমাধান চেয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: বিবিসি
নাইমুর/