ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামে ৪ শতাধিক জামাইয়ের বাস! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২

ইউক্রেনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ইউরোপের

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৮:৪৭ এএম
ইউক্রেনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ইউরোপের
ইউক্রেনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ইউরোপের। ছবি: সংগৃহীত

ইউরোপের নেতারা গত বৃহস্পতিবার প্রতিরক্ষায় আরও খরচ বাড়ানোর বিষয়ে এবং ইউক্রেনের পাশে দাঁড়াতে একমত হয়েছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।

ইউরোপের দেশগুলো আশঙ্কা করছে যে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের যেকোনো দেশে আক্রমণ করে বসতে পারে রাশিয়া। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপের পাশ থেকে সরতে শুরু করেছে।

ইউক্রেনে সহায়তা দেওয়া আপাতত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইউরোপকেও বলেছে প্রতিরক্ষা খাতে খরচ বৃদ্ধি করতে। এ রকম একটি বাস্তবতার মধ্য দিয়েই অনুষ্ঠিত হলো ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা সম্মেলন।

বৈঠকে সভাপতিত্ব করেছেন আন্তোনিও কস্টা। তিনি বলেন, ‘আজ আমরা দেখিয়েছি যে ইউরোপীয় ইউনিয়ন চ্যালেঞ্জের মুখে দাঁড়াচ্ছে, ইউরোপের জন্য প্রতিরক্ষা তৈরি করছে এবং ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে।

ব্রাসেলসের বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ‘ইউরোপের অবশ্যই এই চ্যালেঞ্জ নিতে হবে, এই হাতিয়ারের দৌড়ে দৌড়াতে হবে এবং জিততে হবে। … ইউরোপের একত্রে রাশিয়ার যেকোনো সামরিক বাহিনীর, অর্থের ও আর্থিক সংঘাতের মোকাবিলা করার বাস্তবিক সক্ষমতা রয়েছে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত বুধবার ফরাসি ভোটারদের বলেছেন যে, রাশিয়া তাদের দেশ ও ইউরোপের জন্য হুমকি। পাশাপাশি তিনি এটিও জানান, এখন যা যা হচ্ছে এটি শুধুই প্রথম পদক্ষেপ।

ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের পর মাখোঁ বলেন, ‘ইউক্রেনে যা-ই হোক না কেন, আমাদের ইউরোপে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের সমর্থনের পক্ষেও বিবৃতি দিয়েছেন। তবে সে বিবৃতিতে হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানের সম্মতি ছাড়া সবাই সম্মত হয়। অরবান ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। এ ছাড়াও সে মস্কোর সঙ্গে সম্পর্ক তৈরি করছে।

ওই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের মধ্যে ২৬টির নেতারা উল্লেখ করেছেন, ইউক্রেনকে ছাড়া ইউক্রেন বিষয়ে কোনো আলোচনা হওয়া সম্ভব নয়। পাশাপাশি তারা দেশটিকে সহায়তা দেওয়া বজায় রাখার প্রতিশ্রুতিও দেন বিবৃতিতে।

কস্টা বলেন, ‘আমরা এখানে ইউক্রেনের প্রতিরক্ষায় এসেছি।’ এ সময় তাকে ও ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডের লিয়েনকে হাসতে দেখা যায়। তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও সম্মেলনে আন্তরিকভাবে স্বাগত জানায়।

কতটা কঠিন হবে

গত কয়েক দশক ধরে প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেছে ইউরোপ। সেটি থেকে সরে আসা সহজ হবে না। তহবিলে যে ঘাটতি তৈরি হবে, সেটি কীভাবে সবাই ভাগ করে নেবে, তা নিয়ে এখনো বিস্তর আলোচনার জায়গা রয়েছে। পাশাপাশি ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা কীভাবে ইউরোপ ব্যবহার করবে সেটি নিয়েও সিদ্ধান্ত হওয়া বাকি।

গত বছর ইউক্রেনে যত সহায়তা গেছে, তার ৪০ শতাংশেরও বেশি ওয়াশিংটন একাই দিয়েছে। সামরিক জোট ন্যাটোর বরাতে জানা গেছে এ তথ্য। এখন ইউক্রেনকে সহায়তা দিতে চাইলেও হুট করে সে শূন্যতা পূরণ সম্ভব নয়। তবে কিছু নেতা এখনো আশা ধরে রেখেছেন। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে।

জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, আমাদের অবশ্যই ঠাণ্ডা মাথা ও বুদ্ধিমত্তা দিয়ে নিশ্চিত করতে হবে যে, আসন্ন মাস ও বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকে, কারণ ইউক্রেনও প্রতিরক্ষার জন্য তাদের সমর্থনের ওপরে নির্ভরশীল। 

এদিকে মাখোঁ বলেছেন, ফ্রান্স নিজের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা সুবিধা অন্যান্য ইউরোপীয় অংশীদারের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করতে রাজি। বিষয়টিকে সতর্ক কিন্তু, ইতিবাচকভাবেই নিয়েছেন উপস্থিতরা।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা বলেন, এ ধরনের পারমাণবিক সুরক্ষা রাশিয়ার বিপরীতে সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পোল্যান্ড জানায়, এই প্রস্তাবটি নিয়ে আরও আলোচনা করা যায়।

অন্যদিকে চেক রিপাবলিকের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জড়িত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র যা বলছে

ট্রাম্প গত বৃহস্পতিবার বলছেন, ইউরোপকে অবশ্যই নিজেদের সুরক্ষার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। ওয়াশিংটন ন্যাটো মিত্রদের রক্ষা করবে কি না সে প্রশ্নেও তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ইউরোপ খরচ না বৃদ্ধি করলে এ রকমটি হবে না।

এদিকে ইউরোপ প্রতিরক্ষা খাতে খরচ বৃদ্ধিতে আগ্রহী। জার্মানির প্রতিরক্ষা ব্যয়ের জন্য ঋণ করার একটি মাত্রা দেওয়া ছিল সাংবিধানিকভাবে। সেটি তারা সরকারিভাবে গত মঙ্গলবার তুলে নেওয়ার চিন্তা করেছে।

এ ছাড়া নরওয়ে ইউক্রেনকে চলতি বছর সহায়তা দেওয়া দ্বিগুণেরও বেশি বাড়াবে বলে জানিয়েছে। ইউক্রেনও নিজেদের প্রতিরক্ষা খাতের খরচ বৃদ্ধি করবে। সূত্র: রয়টার্স

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/