নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এ পর্যন্ত তিনি ৩১ বছরের দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছেন।২০২৪ সালের ডিসেম্বরে কারাগার থেকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল।
শুক্রবার (১২ ডিসেম্বর) চলতি মাসের শুরুতে মারা যাওয়া খসরু আলীকোর্দি নামে এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকেসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে (৫ ডিসেম্বর) নিজ অফিস থেকে এই আইনজীবীর মরদেহ উদ্ধার করা হয়।
৪৫ বছর বয়সী আলিকোর্দি সংবেদনশীল মামলায় মক্কেলদের পক্ষে ছিলেন, যার মধ্যে ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও ছিলেন।
৫ ডিসেম্বর তার মরদেহ পাওয়ার পর মানবাধিকার গোষ্ঠীগুলো তার মৃত্যুর তদন্তের দাবি জানায়। নরওয়ে-ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস বলেছে, "এখানে রাষ্ট্রীয় হত্যার খুব গুরুতর সন্দেহ রয়েছে"।
ইরানি নারী নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল পুরস্কার জেতেন। ওই সময় কারাগারেই বন্দি ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
নার্গেস মোহাম্মাদির স্বামী থাগি রহমানি, যিনি প্যারিসে থাকেন, তিনি জানিয়েছেন পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে নার্গেসসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
ইরানের নারীদের ওপর হওয়া দমন-পীড়নের বিরুদ্ধে অদম্য লড়াই এবং দেশে সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি।।
বাক্স্বাধীনতার অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে মোহাম্মদি বছরের পর বছর ধরে সোচ্চার ছিলেন। তার এই বলিষ্ঠ ভূমিকার জন্য ইরানের শাসকগোষ্ঠী তাকে বারবার গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি ৩১ বছরের দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন।
তার নোবেল পুরস্কার জয়ের বিষয়টি ইরানের জনগণের, বিশেষ করে নারীদের, মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
সুলতানা দিনা/