ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয়

ইরান যুদ্ধ সম্ভাব্য শরণার্থী সংকট নিয়ে চিন্তিত দেশগুলো

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
সম্ভাব্য শরণার্থী সংকট নিয়ে চিন্তিত দেশগুলো
তুরস্কের পূর্ব ভ্যান প্রদেশের সীমান্ত পারাপার অংশে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তাতে দেশটিতে ১ হাজার ৪০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে তেহরান উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এখন যুদ্ধের ১৮ দিন পার হওয়ার পর সহায়তা সংস্থা ও প্রতিবেশী দেশগুলো সম্ভাব্য শরণার্থী সংকট নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর ইরানে ইতোমধ্যে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আপাতত সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাওয়ার সংখ্যা তুলনামূলক কম থাকলেও বড় ধরনের জনস্রোতের আশঙ্কায় প্রতিবেশী দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

ইরানের প্রতিবেশী সাতটি দেশ হলো আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান। এর মধ্যে ইরাকের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত, প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।

প্রতিটি দেশই নিজস্ব রাজনৈতিক চাপ, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও নিরাপত্তা উদ্বেগের মুখে রয়েছে। এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর ১০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৬৫টি স্কুল ও ৩২টি চিকিৎসাকেন্দ্র রয়েছে। রাজধানী তেহরান, শিরাজ ও ইসফাহানে আবাসিক এলাকাগুলোও হামলার শিকার হয়েছে।

একই সময়ে আকাশসীমা বন্ধ থাকায় ইরান থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচলও স্থগিত রয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান নাইটিঙ্গেল ইন্টারন্যাশনালের গবেষণাপ্রধান এলদানিজ গুসেইনভ বলেন, এখন পর্যন্ত হামলার বেশির ভাগই তেহরান ও ইরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলো অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের চাপ বহন করছে।

তিনি বলেন, ‘এই ধারা যদি অব্যাহত থাকে, তা হলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ সীমান্তবর্তী প্রদেশগুলোতে বেশি জমা হবে, যা ভবিষ্যতে সীমান্ত পেরিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে।’

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি তেহরানের মতো প্রায় ১ কোটি মানুষের শহরে বিদ্যুৎ বা পানির সরবরাহ ভেঙে পড়ে, তা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তখন হঠাৎ করে বিপুলসংখ্যক মানুষ দেশ ছাড়তে বাধ্য হবে। গুসেইনভ বলেন, ‘অবকাঠামো ধ্বংস হলে ধীরে ধীরে নিয়ন্ত্রিত শরণার্থী প্রবাহ তৈরি হয় না, বরং হঠাৎ করে ব্যাপক সংখ্যায় মানুষ বাস্তুচ্যুত হয়।’

ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু তুরস্ক, ইরাক ও পাকিস্তানেরই বড় শরণার্থী জনগোষ্ঠী সামলানোর অভিজ্ঞতা রয়েছে।

গবেষক ইমতিয়াজ বালোচ বলেন, সংকট আরও গভীর হলে অনেক ইরানি বিশেষ করে ইরাক ও তুরস্কে আশ্রয় নিতে পারে। বিশ্লেষকদের মতে, সবচেয়ে বেশি রাজনৈতিক চাপে পড়তে পারে তুরস্ক। দেশটি ইতোমধ্যে সিরিয়াসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক শরণার্থী আশ্রয় দিয়েছে। নতুন করে ইরানি শরণার্থী প্রবেশ করলে মানবিক চাপ আরও বাড়বে এবং নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।

ইরানের সঙ্গে তুরস্কের প্রায় ৫৩০ কিলোমিটার সীমান্ত রয়েছে এবং ইরানি নাগরিকদের জন্য ভিসা ছাড়া প্রবেশের সুযোগ আছে। বর্তমানে দেশটিতে প্রায় ৩৬ লাখ সিরীয় শরণার্থী রয়েছে এবং গত এক দশকে অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসনবিরোধী মনোভাবও বেড়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি মার্চের শুরুতে জানান, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সরকার তিনটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে। প্রথমটি হলো সীমান্তে পৌঁছানোর আগেই ইরানের ভেতরে অভিবাসন প্রবাহ থামানো। দ্বিতীয়টি সীমান্তে বাফার জোন তৈরি করা। আর তৃতীয়টি শেষ বিকল্প হিসেবে নিয়ন্ত্রিতভাবে শরণার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। ৩৮০ কিলোমিটার কংক্রিট দেয়াল, ২০৩টি অপটিক্যাল টাওয়ার এবং ৪৩টি পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের শরণার্থী ঢল দেখা যায়নি। তুর্কি সরকারের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩ মার্চের মধ্যে ৫ হাজার ১০ জন তুরস্কে প্রবেশ করেছে এবং ৫ হাজার ৪৯৫ জন দেশ ছেড়ে গেছে।

অন্যদিকে যুদ্ধের প্রভাব অন্যভাবেও পড়েছে তুরস্কে। ৯ মার্চ ন্যাটো জানায়, তারা তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর ধ্বংসাবশেষ গাজিয়ানতেপ এলাকায় পড়ে, যা সিরিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। তবে তুরস্কে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। সূত্র: আল জাজিরা

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/