ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

রাশিয়া হতে যাচ্ছে ইরানের ত্রাণকর্তা!

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
রাশিয়া হতে যাচ্ছে ইরানের ত্রাণকর্তা!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

বর্তমানে হরমুজ প্রণালিতে অবরোধের কারণে ইরান এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল রপ্তানি এবং বৈদেশিক বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ইরান এখন উত্তরের দিকে তাকাচ্ছে।

তেহরান চাইছে রাশিয়ার রেললাইন, কাস্পিয়ান সাগরের বন্দর এবং নিষেধাজ্ঞার মধ্যেও সচল থাকা বাণিজ্য নেটওয়ার্কগুলোকে কাজে লাগিয়ে টিকে থাকতে। এখন হরমুজ প্রণালিতে চলমান অবরোধ এবং আমেরিকার অর্থনৈতিক চাপের মুখে থাকা ইরানের জন্য রাশিয়া কি শেষ রক্ষা হতে পারবে? গতকাল বুধবার আল-জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আরাগচি রাশিয়ার ‘দৃঢ় ও অটল’ সমর্থনের প্রশংসা করেন। সেখানে নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, রাশিয়ার কি সেই সক্ষমতা বা সদিচ্ছা আছে, যা দিয়ে সে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতিকে টেনে তুলতে পারবে?

রাশিয়া ও ইরানের অর্থনৈতিক সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে আমেরিকা পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিলে দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোও পশ্চিমা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর উভয় দেশই বিকল্প পেমেন্ট সিস্টেম এবং নৌপথের ওপর নির্ভরতা বাড়ায়। বর্তমানে দুই দেশের বাণিজ্যে কৃষিপণ্য, বিশেষ করে গম ও ভুট্টার প্রাধান্য সবচেয়ে বেশি। পাশাপাশি তারা যন্ত্রাংশ, ধাতু ও কাঠ লেনদেন করে। ইরান রাশিয়াকে সস্তায় শাহেদ ড্রোনও সরবরাহ করেছে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। ২০২৫ সালে তা ১৬ শতাংশ বৃদ্ধি পায়।

কিন্তু বিশ্লেষকদের মতে, এই বাণিজ্যিক সম্পর্ক চীনের তুলনায় একেবারেই নগণ্য। ভিয়েনা ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক স্টাডিজের অর্থনীতিবিদ মাহদি ঘোদসি বলেন, দুই দেশের শিল্প এবং পণ্য উৎপাদন প্রায় একই ধরনের। ফলে একে অপরের প্রয়োজন মেটানোর সুযোগ সীমিত।

রাশিয়া ও ইরানের বাণিজ্যের মূল ভিত্তি হলো ‘ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর’। এটি রেল, সড়ক এবং নৌপথের একটি বিশাল নেটওয়ার্ক, যা পশ্চিমা নিয়ন্ত্রিত সমুদ্রপথকে এড়িয়ে রাশিয়ার সঙ্গে ইরান ও এশিয়ার সংযোগ ঘটায়। কাস্পিয়ান সাগরের মাধ্যমে রাশিয়ার আস্ত্রাখান ও মাখাচকলা বন্দর থেকে পণ্য ইরানের বন্দরগুলোয় আসে। এই রুটটি শস্য ও ধাতব পণ্য পরিবহনের জন্য বেশ কার্যকর। তবে এই করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ–ইরানের রাশত থেকে আস্তারা পর্যন্ত রেল সংযোগটি এখনো অসম্পূর্ণ। ২০২৩ সালে রাশিয়া এই কাজ সম্পন্ন করতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।

যদিও এই স্থলপথটি তাত্ত্বিকভাবে আশাব্যঞ্জক, বাস্তবে এটি সমুদ্রপথের বিকল্প হওয়া কঠিন। ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ইতিহাসবিদ অ্যাডাম গ্রিমশ বলেন, ঐতিহাসিকভাবেই সমুদ্রপথ সবচেয়ে দ্রুত এবং সাশ্রয়ী। ইরানের মোট আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশই সমুদ্রপথে হয়। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমী মনে করেন, স্থলপথ বা আকাশপথ দিয়ে এই বিশাল পরিমাণ বাণিজ্যের ঘাটতি পূরণ করা অসম্ভব। জমিপথে পণ্য পাঠাতে সময় বেশি লাগে, খরচ বাড়ে এবং পচনশীল খাবার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া কি আসলে ইরানকে সাহায্য করতে চায়? ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস রিসার্চ সেন্টারের জন লাফের মতে, রাশিয়ার নিজের অর্থনীতিই বর্তমানে চাপের মুখে। ইউক্রেন যুদ্ধের কারণে মস্কো দীর্ঘমেয়াদি স্থবিরতা এবং রিজার্ভ সংকটে ভুগছে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার এই সময়ে বড় বিনিয়োগ করার সাহস রাশিয়া নাও দেখাতে পারে।

সবশেষে, ইরানের অর্থনীতির প্রধান ভিত্তি হলো তেল। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় এই তেল রপ্তানি বন্ধ। নাদের হাশেমির মতে, রাশিয়া এই তেলের বাজার পুনরুদ্ধারে ইরানকে কোনো কার্যকর সাহায্য করতে পারবে না। যদিও কোনো কোনো বিশ্লেষক মনে করেন, ইরানকে টিকিয়ে রাখতে পারলে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকবে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য লাভজনক। কিন্তু বাস্তবতা বলছে, রাশিয়ার দেওয়া এই ‘লাইফলাইন’ বা ত্রাণ ইরানের জন্য সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি সংকটের সমাধান দিতে পারছে না। সূত্র: আল-জাজিরা

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/