ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু অভিনয়ে লাক্স সুপারস্টার বর্ণিতা গলায় ফাঁস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বৃক্ষরোপণ যে আশ্বাস শুনলে সব ভয় দূর হয়ে যাবে বৈশ্বিক চিকিৎসাসেবায় বেক্সিমকো ফার্মার নতুন মাইলফলক নাফ নদীতে ২ নৌকাসহ ৭ জেলে আটক করেছে আরাকান আর্মি চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু বিশ্বকাপ উন্মাদনায় খবরের কাগজে প্রতিদিন ৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন কাজের আশায় রাশিয়ায়, প্রাণ গেল ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রালে রাশিয়ার হামলায় নিহত ১১ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র গাজীপুর: সেমিনারে বক্তারা জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইথিওপিয়ায় বাস খাদে পড়ে ২৮ জন নিহত মাগুরায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু আইফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ এয়ারপডসে হাংচৌতে চায়না এআই উদ্যোক্তা সম্মেলন শুরু রংপুরের বাজারে আসছে হাড়িভাঙ্গা আম ইসাক-গাইকোরেস রসায়নে মুগ্ধ কোচ পটার মাগুরার জেলা প্রশাসককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান বাজেট কি শিশুবান্ধব ও শিশুর খাতে দৃশ্যমান? পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি হোটেল হলিডে ইনে ম্যাচডে ফিস্ট বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ
Nagad desktop

অস্ত্র-গুলিসহ সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর গ্রেপ্তার

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ পিএম
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
অস্ত্র-গুলিসহ সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর গ্রেপ্তার
অস্ত্র-গুলিসহ সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর গ্রেপ্তার । ছবি: খবরের কাগজ

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খানকে (হান্নান) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

গ্রেপ্তার মুশফিকুরের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারে অভিযান পরিচালনা করে একটি অত্যাধুনিক রিভলভার, ৯৫ রাউন্ড গুলি, একটি শটগান ও ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাবেক চেয়ারম্যান মুশফিকুরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। ধানমন্ডির ওই বাসা থেকে মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মুশফিকুরকে গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মুশফিকুরের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার, .২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি .১২ বোরের একটি শটগান, ৮০ রাউন্ড শটগানের কার্তুজ, শটগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। 

এ বিষয়ে তার ‍বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মুশফিকুর মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যা চেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারনামীয় আসামি। তার হেফাজতে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করে। সে অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। 

এদিকে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

শেখ জাহাঙ্গীর/তাওফিক/ 

হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৪১ পিএম
হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
ঢাকা শিশু হাসপাতাল। ছবি: মাসুদ মিলন

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল তিন শিশুর। 

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, গত এক মাসে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। 

রিফাত/

বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৬:১১ পিএম
বিমানের ঢাকা-নারিতা রুট পুনরায় চালু ২৭ জুলাই
ছবি: পিআইডি

বাংলাদেশ ও জাপানের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পর্কের প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাণিজ্যিক কার্যকারিতা, বিমান সংকট এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ২০২৫ সালের ১ জুলাই থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে রুটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

পর্যটন মন্ত্রী বলেন, জাপানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ চলছে।

আফরোজা খানম বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। ভবিষ্যতে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং বাণিজ্যিক চাহিদা বৃদ্ধির ভিত্তিতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

আগামী ২০ জুন থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকিট বিমানের ওয়েবসাইটসহ সব অনুমোদিত ট্রাভেল অ্যাজেন্টে পাওয়া যাবে।

অমিয়/

দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৬:০২ পিএম
দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার (১৫ জুন) দুপুর ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে অসন্তোষ জানানো হয়।

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়‌টি নি‌শ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রবিবার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

এর আগে উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে ঢুকতে না দেওয়ার ঘটনায় বিকেলের মধ্যেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এই পরিস্থিতিতে কেন এমন ঘটনা ঘটল এবং এর পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হবে।

ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এক অনুষ্ঠানে যোগ দিতে রবিবার দিল্লি যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত বিমানবন্দর থেকেই ফিরে আসেন।

খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশ’স এগ্রিফুড সিস্টেম’ শীর্ষক পলিসি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি/খবরের কাগজ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকার বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে ‘রিপারপাসিং এগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশস এগ্রিফুড সিস্টেম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। এই বরাদ্দ কতটুকু কার্যকরভাবে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছে, তা যাচাইয়ে গবেষণা ও মূল্যায়নকে সরকার সবসময় গুরুত্ব দেয়। তথ্যভিত্তিক গবেষণা ও সুপারিশ নীতি নির্ধারণে কার্যকর সহায়তা করে।’

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করতে ফসল উৎপাদন বৃদ্ধি, পণ্য সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি পাটবীজ, পেঁয়াজ বীজ ও আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির অম্লতা হ্রাস এবং সারের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমাতে সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে।

আমদানি-নির্ভরতা কমাতে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণে এয়ার-ফ্লো প্রযুক্তি সরবরাহ, ফল ও সবজি সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন, বস্তায় আদা চাষ সম্প্রসারণ, চুক্তিভিত্তিক পাটবীজ উৎপাদন ও কৃষক কার্ড ব্যবস্থাপনা শক্তিশালী করা হচ্ছে।

কৃষিকে বাণিজ্যিক ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আম, কাঁঠালসহ বিভিন্ন ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্যাকিং হাউস, ট্রিটমেন্ট প্ল্যান্ট, কোয়ারেন্টাইন সুবিধা ও ওয়ান-স্টপ সার্ভিস চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘কৃষক যাতে পণ্যের ন্যায্যমূল্য পায়, সরকার সে লক্ষ্যে কাজ করছে। চাহিদার সঠিক তথ্যের অভাবে অনেক সময় কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আমরা আশা করছি, আগামী দেড় বছরের মধ্যে পেঁয়াজ আমদানি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে আদা ও রসুন উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কাজ চলছে। পাট ও পেঁয়াজ বীজের আমদানি নির্ভরতা থেকেও পর্যায়ক্রমে বেরিয়ে আসা হবে।’

অনুষ্ঠানে বিশ্বব্যাংক, সানেম (SANEM), বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে কৃষিমন্ত্রী বিশ্বব্যাংকের প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন।

জয়ন্ত সাহা/আমান

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম
ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।

নির্দেশনায় আরও বলা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।

মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় আইভ্যাক জানায়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের ক্ষেত্রে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।

এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

অন্তরা/