ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৫ জন।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের ১ জন শিশু, ২ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের বয়স যথাক্রমে ৫, ৩২, ৪০, ৪৮, ৬৫ ও ৭০ বছর। ২ জন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, মুগদা জেনারেল হাসপাতালে ১ জন ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৫, চট্টগ্রামে ১৩২, ঢাকা বিভাগে ২৭৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫, খুলনায় ১১৪, ময়মনসিংহে ৫৯, রাজশাহী ১১৩ ও সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১০৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৭৪ হাজার ৮৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৩১৩ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোরের ৮০ ও নভেম্বরের এই পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরিফ সাওন/এসএন