ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা

সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে ভোগান্তি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, যানজটে ভোগান্তি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে তারা। 

অবরোধে শাহবাগ, নিউ মার্কেট ও মিরপুর রোডের ধানমন্ডি এলাকার রাস্তাগুলোতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন মানুষ। বাস, প্রাইভেট কার, রিকশা- সব ধরনের যানবাহন আটকে থাকায় অনেক মানুষ বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন। 

শাকিল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ‘জ্যাম ধানমন্ডি পর্যন্ত ছাড়িয়েছে। গাড়ি চলছে না, তাই হেঁটেই নিউ মার্কেটে যাচ্ছি। এভাবে সড়ক অবরোধ করা হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।’

এনামুল হক নামে এক পথচারী বলেন, ‘নিউ মার্কেট থেকে বাসে করে মিরপুরের বাসায় ফিরছিলাম, যানজটের কারণে গাড়ি থেমে যাই। তাই বাধ্য হয়ে হাঁটতে শুরু করেছি। সায়েন্স ল্যাব মোড় পার হয়ে অন্য গাড়িতে উঠতে হবে।’

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ‘প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের মধ্য দিয়ে খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। যার ফলে অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট। এই মডেল প্রণয়নে বেশির ভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। তাই অবিলম্বে এই খসড়া সংশোধন করতে হবে।’ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুহাম্মদ তারিকুজ্জামান বলেন, ‘সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বাতিলের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকার সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

উল্লেখ্য, রাজধানীর সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙ্‌লা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ১৬ মার্চ কলেজগুলোকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসে।

আরিফ জাওয়াদ/মাহফুজ

অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
ছবি: খবরের কাগজ

দেশে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের উচ্চ ঝুঁকি কমাতে প্রথমবারের মতো মাঠে নেমেছে সরকারি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি।

সোমবার (২২ জুন) সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারি সব বিভাগকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রোগ প্রতিরোধে গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্ভাবনী ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বলা হয়, দেশে অকাল মৃত্যুর ৫১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে, যা জাতীয় অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকার ‘সর্বাত্মক সরকারি’ পদ্ধতি গ্রহণের পথ বেছে নিয়েছে। 

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘নিছক ওষুধ বা চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধের ওপরই এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘জনসাধারণকে সুস্থ রাখতে হাঁটাচলা ও কায়িক পরিশ্রমের বিকল্প নেই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি যে প্রতিরোধের মাধ্যমেই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবেই অসংক্রামক রোগের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে।’

গত বছরের ২০ আগস্ট স্বাক্ষরিত ঐতিহাসিক ‘যৌথ ঘোষণা’র ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ জানুয়ারি এই সমন্বয় কমিটি গঠিত হয়। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হল- আগামী এক মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘কেন্দ্রীয় প্রতিনিধি’ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। মনোনীত প্রতিনিধিদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বৈজ্ঞানিক, ব্যয়-সাশ্রয়ী ও কার্যকর কৌশল বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১ থেকে ৩ মাসের মধ্যে সব মন্ত্রণালয় নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করবে, যেখানে নিয়মিত তদারকি ও পরিমাপযোগ্য সূচক নির্ধারণ করা থাকবে।

সভায় ‘সব নীতিতে স্বাস্থ্য’- এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিটি উন্নয়ন প্রকল্পে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ এই উদ্যোগে সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সভায় উপস্থিত সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং সচিবরা নিজ নিজ খাতের অভিজ্ঞতা ও সুপারিশগুলো তুলে ধরেন।

জয়ন্ত সাহা/রিফাত/

গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ সার্বক্ষণিক কাজ করছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

সংসদ সদস্য জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে কি না।
জবাবে মন্ত্রী বলেন, তথ্য অধিদফতরের ফ্যাক্ট-চেকিং কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য দ্রুত যাচাই করে সরকারের পক্ষ থেকে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ প্রস্তুত করে সরকারি-বেসরকারি গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে।

তিনি আরও জানান, সদর দফতরের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে অপপ্রচার, গুজব ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তথ্য অধিদফতরের ফিচার শাখা নিয়মিত বিশেষ নিবন্ধ ও ফিচার প্রস্তুত করে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করছে।

এলিস/নাঈম

খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন শিক্ষামন্ত্রী।’

সকালে তিনি কেক কেটে, পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বর্ণিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে নেতৃত্ব দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান (এমপি), নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

প্রতিষ্ঠার পর থেকে নোবিপ্রবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের অর্জনের ধারাবাহিকতা ধরে রেখে এটিকে আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে কোম্পানীগঞ্জে বিএনপি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করবেন শিক্ষামন্ত্রী।

মজনু/রিফাত/

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:০৬ পিএম
মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন।

এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের  উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গতকাল দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সীমিত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে।

পরবর্তী পর্যায়ে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আমান/

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মালোয়শিয়ায় থাকা বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। এছাড়াও অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।

তিনি আরও বলেন, একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমার ব্যাপক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেছি।

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ আসিয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চায় জানিয়ে তিনি আরও বলেন, আমরা আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের জনগণ তাদের স্বাগত জানাতে পারলে গর্ববোধ করবে।

অন্তরা/