রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে এসে হুমাম কাদের চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমি আমার ওয়াদা ভুলিনি। রাঙ্গুনিয়াকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসায়ী মুক্ত করবই ইন শা আল্লাহ।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়াকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। অপরাধ, চাঁদাবাজি কিংবা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় নবনির্বাচিত এই সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি রাঙ্গুনিয়াবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মুহাম্মদ তৈয়্যবুল/নাঈম