খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। এক সময় শোনা যেত ‘গবেষণায় এগিয়ে যাচ্ছে খুবি’, আর এখন শোনা যায় ‘খুবিতে শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন নিপীড়ন’। গত ১২ বছরে ২৭টি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এবং নিষ্পত্তি হয়েছে মাত্র ২২টি। এ ক্ষেত্রে অভিযুক্ত শিক্ষকরা ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ভাইভা ও ল্যাব রিপোর্টের নম্বরকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের জিম্মি করেন।
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের টানে দূর-দূরান্ত থেকে পড়তে আসা নারী শিক্ষার্থীরা শিক্ষকদের এমন কর্মকাণ্ডে শঙ্কিত। এতে বিঘ্নিত হচ্ছে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ। অন্যদিকে, নিরাপত্তার অভাব ও যৌন হয়রানির আশঙ্কায় অনেক নারী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে পারিবারিক বাধার সম্মুখীন হচ্ছেন। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি রক্ষার্থে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যৌন হয়রানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
পারভেজ মোশারফ
শিক্ষার্থী, বাংলা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]