যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে তার মনোনয়ন চূড়ান্ত হয়।
যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটের ১০০ টি ভোটের মধ্যে ৫১ টি ভোট পান ক্যাশ প্যাটেল। যদিও প্যাটেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে ভোট দেন।
এফবিআই গোয়েন্দা সংস্থায় মোট ৩৭ হাজার কর্মী রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ৩৫০ স্যাটেলাইট অফিস পর্যবেক্ষণে রাখে। এই স্যাটেলাইটগুলো কমপক্ষে ২০০টি দেশ পর্যবেক্ষণ করে।
এফবিআইয় প্রধান ১০ বছরের জন্য নিয়োগ পান।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই নাগরিকের পুরো নাম কাশ্যপ প্রামোদ প্যাটেল। তার বাবা-মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্টেই তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি একজন মার্কিন আইনজীবী, সরকারী কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক।
ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন ক্যাশ প্যাটেল।
এর আগে ট্রাম্প এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণার সময় তাকে সত্যের সমর্থক এবং দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছিলেন। সূত্র: বিবিসি, সিএনএন
সুমন/