ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী
Nagad desktop

জলসীমার অতন্দ্র প্রহরী থেকে মানবতার বাতিঘর: বেসামরিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:১৮ পিএম
আপডেট: ৩০ মে ২০২৬, ১২:৫৩ পিএম
জলসীমার অতন্দ্র প্রহরী থেকে মানবতার বাতিঘর: বেসামরিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী
ড. হাসান মাহমুদ

‘শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়’- এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের তিন হাজার বর্গমাইলেরও বেশি সমুদ্রসীমা ও একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) অতন্দ্র প্রহরীই নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক পরম বিশ্বস্ত নাম। গত কয়েক দশকে দেশের উপকূলবর্তী অঞ্চলের সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নৌবাহিনী যে অবদান রেখেছে, তা এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সামরিক শৃঙ্খলার সঙ্গে মানবিকতার মেলবন্ধন ঘটিয়ে নৌবাহিনী আজ বেসামরিক স্বাস্থ্যসেবায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

গৌরবের উৎস:

মহান মুক্তিযুদ্ধ ও নৌবাহিনীর চিকিৎসা সেবার সূচনা বাংলাদেশ নৌবাহিনীর মানবিক ও চিকিৎসাসেবার এই ঐতিহ্য হঠাৎ করে গড়ে ওঠেনি; এর শিকড় প্রোথিত রয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে। ১৯৭১ সালে ‘অপারেশন জ্যাকপট’-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর নৌ-যোগাযোগ ব্যবস্থা ধুলিসাৎ করে দিয়েছিলেন বীর নৌ-কমান্ডোরা।

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে ভারতের পলাশ ও পদ্মা নামের দুটি গানবোট এবং বিভিন্ন নদীভিত্তিক ক্যাম্পে নৌ-কমান্ডোদের পাশাপাশি সাধারণ বেসামরিক মানুষ ও আহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হতো। সীমিত সম্পদ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও নৌ-কমান্ডোদের চিকিৎসকরা যুদ্ধাহত ও স্থানীয় চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর মাত্র দুটি গানবোট নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ নৌবাহিনী প্রথম থেকেই উপকূলের অবহেলিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাকে তাদের অন্যতম নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে।

ঐতিহাসিক ধারাবাহিকতা: 

চিকিৎসা খাতে নৌবাহিনীর পূর্ববর্তী অবদান বিগত পাঁচ দশকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের বিশাল উপকূলীয় জনগোষ্ঠী যখনই কোনো বড় স্বাস্থ্য সংকটে পড়েছে, নৌবাহিনী তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছে।

১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়:

১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকা যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন নৌবাহিনীর জাহাজগুলো জরুরি জীবনরক্ষাকারী ওষুধ ও মেডিকেল টিম নিয়ে কুতুবদিয়া, সন্দ্বীপ ও মহেশখালীতে পৌঁছায়। কলেরা ও ডায়রিয়ার মহামারি থেকে লাখো মানুষকে রক্ষা করেছিল নৌবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্পগুলো।

সিডর ও আইলার পর চিকিৎসা সহায়তা:

২০০৭ সালের ঘূর্ণিঝড় ‘সিডর’ এবং ২০০৯ সালের ‘আইলা’র পর বাগেরহাট, শরণখোলা ও সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির অভাবে তীব্র স্বাস্থ্য সংকট দেখা দেয়। নৌবাহিনী যুদ্ধজাহাজে করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে গিয়ে প্রতিদিন হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করে উপকূলবাসীর পাশে দাঁড়ায়।

চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক:

চিকিৎসা খাতের এই ঐতিহাসিক ধারাবাহিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের চিকিৎসা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো নেভি মেডিকেল কলেজ, চট্টগ্রাম (এনএমসিসি)।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই বিশেষায়িত কলেজটি চিকিৎসা শিক্ষার মানচিত্রে নিজের অবস্থান সুদৃঢ় করে। চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রের কোলঘেঁষে গড়ে ওঠা এই আধুনিক ক্যাম্পাসে রয়েছে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, আধুনিক মেডিকেল সিমুলেশন ল্যাব এবং সমৃদ্ধ গ্রন্থাগার। কলেজটির টিচিং হাসপাতাল হিসেবে কাজ করছে নৌবাহিনীর সুসজ্জিত হাসপাতাল ‘বানৌজা পতেঙ্গা’।

এখানে অধ্যয়ন শেষ করা চিকিৎসকদের একটি বড় অংশ ভবিষ্যতে বেসামরিক স্বাস্থ্য খাতে কাজ করবেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকের ঘাটতি রয়েছে, সেখানে এই কলেজের স্নাতকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে সংশ্লিষ্টদের ধারণা।

আন্তর্জাতিক অঙ্গনে মানবতার দূত:

বাংলাদেশ নৌবাহিনীর চিকিৎসাসেবার পরিধি কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়; আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping Missions) বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা যুদ্ধবিধ্বস্ত দেশের বেসামরিক নাগরিকদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

লেবাননে (UNIFIL) সাড়া জাগানো অবদান:

ভূমধ্যসাগরে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ (যেমন- বানৌজা সংগ্রাম বা আলী হায়দার) কেবল মেরিটাইম ইন্টারডিকশন অপারেশনই চালায় না, বরং লেবাননের স্থানীয় বেসামরিক জনগণের জন্য নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও জরুরি ফার্স্ট-এইড সহায়তা দিয়ে আসছে। যুদ্ধবিধ্বস্ত লেবানিজদের কাছে বাংলাদেশি নৌ-চিকিৎসকরা আজ এক পরম আশ্রয়ের নাম।

আফ্রিকান মিশনগুলোতে ফিল্ড হাসপাতাল:

দক্ষিণ সুদান বা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মতো যুদ্ধবিধ্বস্ত ও চরম স্বাস্থ্যঝুঁকিতে থাকা দেশগুলোতে নৌবাহিনীর মেডিকেল অফিসাররা অন্যান্য সশস্ত্র বাহিনীর সাথে মিলে লেভেল-২ ফিল্ড হাসপাতাল পরিচালনা করেন। সেখানে স্থানীয় কৃষ্ণাঙ্গ বেসামরিক জনগোষ্ঠীর জটিল অপারেশন, ম্যালেরিয়া ও ইবোলা প্রতিরোধ এবং প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসাসেবা দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

দুর্যোগের দিনগুলোতে ত্রাতা

মাঠপর্যায়ের কিছু সাম্প্রতিক ঘটনা প্রাকৃতিক দুর্যোগের সময় যখন স্থানীয় সিভিল প্রশাসন ও সাধারণ স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে, তখন নৌবাহিনী স্পিডবোট, যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার নিয়ে দুর্গমতম এলাকায় পৌঁছে যায়। বিগত বছরগুলোতে তাদের এমন কিছু অর্জন নিচে তুলে ধরা হলো:

ক) ঘূর্ণিঝড় মোখা-পরবর্তী সেন্ট মার্টিন উদ্ধার অভিযান

২০২৩ সালের মে মাসে ক্যাটাগরি-৫ সমতুল্য শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ যখন দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সে আঘাত হানে, তখন দ্বীপের একমাত্র ১০ শয্যার সরকারি উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। দ্বীপটি মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাৎক্ষণিকভাবে জরুরি মেডিকেল টিম নিয়ে দ্বীপে পৌঁছায় এবং অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করে টানা দুই সপ্তাহ ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেয়। সাড়ে তিন হাজারের বেশি মানুষকে সরাসরি ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি দেওয়া হয়, যার ফলে সেখানে কোনো মহামারি ছড়াতে পারেনি।

খ. খুলনার কয়রা ও দাকোপে মেডিকেল ক্যাম্প (২০২৬)

২০২৬ সালের এপ্রিল মাসে খুলনার উপকূলীয় এবং অত্যন্ত দুর্গম এলাকা কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে নৌবাহিনী একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনভর ওই অঞ্চলের তিন হাজারের বেশি প্রান্তিক মানুষকে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা এবং জীবনরক্ষাকারী ওষুধসামগ্রী প্রদান করে। উপকূলের নারীদের জন্য এটি ছিল এক অনন্য সুযোগ, কারণ তীব্র লবণাক্ততার কারণে ওই অঞ্চলের নারীরা জরায়ু ও চর্মরোগে সবচেয়ে বেশি ভুগে থাকেন।

সংখ্যায় ও পরিসংখ্যানে নৌবাহিনীর বেসামরিক চিকিৎসাসেবা

নৌবাহিনীর অবদানের গভীরতা অনুধাবন করার জন্য তাদের বার্ষিক সেবামূলক কার্যক্রমের একটি পরিসংখ্যানগত চিত্র নিচে দেওয়া হলো:

সেবার ক্ষেত্র বার্ষিক বেসামরিক সুবিধাভোগী (গড়) স্বাস্থ্যগত ও সামাজিক প্রভাব 
ফ্রি মেডিকেল ক্যাম্প ৫০,০০০+ জন প্রত্যন্ত চর ও দ্বীপাঞ্চলের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ
বিনামূল্যে ওষুধ বিতরণ ৬০,০০০+ জন দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ব্যয় হ্রাস
মা ও শিশু স্বাস্থ্যসেবা ১৫,০০০+ জন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সহায়ক
জরুরি নৌ-অ্যাম্বুলেন্স ৫,০০০+ জন মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর

পরিসংখ্যানগত প্রভাব: 

এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ মানুষ তাদের জীবনে অন্তত একবার নৌবাহিনীর স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প কিংবা জরুরি উদ্ধারকালীন চিকিৎসা সহায়তার সরাসরি সুফল ভোগ করেছেন।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ঘাঁটি হাসপাতালগুলোর অবদান

চট্টগ্রামের বানৌজা ঈসা খান, খুলনার বানৌজা তিতুমীর বা ঢাকার নৌঘাঁটি-সংলগ্ন বিশেষায়িত সামরিক হাসপাতালগুলো কেবল নৌবাহিনীর নিজস্ব সদস্যদের জন্যই নয়, বরং প্রতিরক্ষা খাতের আওতাধীন বেসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং বিশেষ বিবেচনায় সাধারণ নাগরিকদেরও উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে।

নৌবাহিনীর এই হাসপাতালগুলোর চিকিৎসকদের পেশাদারত্ব, সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত রাউন্ড এবং নিখুঁত ও নির্ভুল ডায়াগনস্টিক সুবিধার কারণে রোগীদের সন্তুষ্টির হার বেসামরিক হাসপাতালের তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যায়।

সমুদ্রের প্রহরী, মানবতার বন্ধু:

একটি দেশের নৌবাহিনী কেবল যুদ্ধজাহাজ আর কামান দিয়ে পরিমাপ করা যায় না; বরং সংকটের সময়ে তারা সাধারণ জনগণের কতটা আপন হতে পারল, সেটাই তাদের আসল শক্তি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পর্যবেক্ষণ অনুযায়ী- ‘বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি ও মহামারি মোকাবিলায় সিভিল প্রশাসনের সঙ্গে সামরিক চিকিৎসা ব্যবস্থার সুশৃঙ্খল সমন্বয় অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত- বাংলাদেশ নৌবাহিনী তাদের সুশৃঙ্খল চিকিৎসা কাঠামো, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান এবং নেভি মেডিকেল কলেজের মতো স্থায়ী ও দূরদর্শী শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে প্রতিনিয়ত এটি প্রমাণ করে চলেছে, তারা কেবল সমুদ্রসীমার দক্ষ রক্ষকই নন, বরং দেশে ও বিদেশে কোটি বেসামরিক মানুষের জীবন বাঁচানোর এক পরম ও নির্ভরযোগ্য আশ্রয়স্থল।

জাতীয় বাজেটে নৌবাহিনীর এই স্বাস্থ্যসেবামূলক খাতকে আরও গতিশীল করতে পারলে উপকূলীয় বাংলাদেশের স্বাস্থ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।

লেখক: স্বাস্থ্য বিষয়ক গবেষক

অমিয়/

রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র!

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা!
একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র!
অলংকরণ: মেহেদী হাসান

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় কেঁপে উঠেছে দেশ। নির্বাক জাতি, লুপ্ত মানবতা, স্তব্ধ বিবেক, লজ্জিত জাতি! কী নির্মম, কী নৃশংস, কী বীভৎস!  ক্ষোভ, শোক আর বিক্ষোভে আগুন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ধরণী দ্বিধা হও! কোনো ঘরে আর কন্যাসন্তান জন্ম না নিক। কন্যা-জায়া-জননী কোনো মায়াভরা শব্দের মানুষ আর না থাকুক...!’। আট বছরের শিশুও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয়, তারা নরপিশাচ। এসব নৃশংসতার মাত্রা নির্মূল করতে না পারলে জাতি আরও গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। ঘটনার পর থেকেই ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রামিসা হত্যার প্রতিবাদে ঝড় উঠেছে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও অভিভাবকরা সবাই ক্ষোভে ফেটে পড়ছেন। এ ধরনের অপরাধে সমাজের প্রতিটি স্তরের মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে যাদের নিজের সন্তান আছে, তাদের মধ্যে ভয় ও ক্ষোভ আরও বেশি কাজ করে।

গত ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজির একপর্যায়ে আসামির রুমের সামনে মেয়েটির স্যান্ডেল দেখতে পায় তার মা। এরপর ডাকাডাকি করে সাড়া না পেয়ে রামিসার মা ফ্ল্যাটের অন্যদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সোহেল ও স্বপ্নার রুমে রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুমের বালতির মধ্যে মাথা দেখতে পান। স্বপ্না সেখানে দাঁড়ানো ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেছেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলে সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান। পুলিশ জানায়, মূল ঘাতক স্বামীকে পালিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় দিতেই ভেতর থেকে ফ্ল্যাটের দরজা খোলেননি স্ত্রী স্বপ্না। স্বামী জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তা প্রথমে মূল আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে স্বপ্নার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা এবং শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনাগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট–এটি কেবল অপরাধের সমস্যা নয়; এটি ক্ষমতার অপব্যবহার ও সামাজিক ব্যর্থতার প্রতিফলন। অনেক ক্ষেত্রে অপরাধীরা ভুক্তভোগীকে ভয় দেখিয়ে, সামাজিক অপমানের আশঙ্কা তৈরি করে কিংবা প্রভাব খাটিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার কিংবা মামলা না করার জন্য চাপ তৈরি করে। ধর্ষণ কেবল শারীরিক সহিংসতা নয়, মানবিক মর্যাদা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশে ধর্ষণের জন্য আইনগত শাস্তি যথেষ্ট কঠোর। ২০২০ সালে আইনে সংশোধন এনে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। শিশু–যাদের হাসিতে ভরে ওঠার কথা প্রতিটি ঘর, যাদের হাতে থাকার কথা রঙিন খাতা, খেলনা আর স্বপ্নের ভবিষ্যৎ। সেই শিশুরাই এখন একের পর এক সহিংসতা, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একাধিক মর্মান্তিক ঘটনা আবারও প্রশ্ন তুলেছ বিচারহীনতার সংস্কৃতি, দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষার ঘাটতি–এসব কারণেই এমন ভয়াবহ অপরাধ ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাওয়ায় অপরাধ প্রবণতা আরও বাড়ছে। শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিত করা, পরিবার ও সমাজে নৈতিক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। কারণ প্রতিটি সংখ্যা শুধু পরিসংখ্যান নয়–এর পেছনে আছে একটি শিশুর অসমাপ্ত জীবন, একটি পরিবারের ভাঙা স্বপ্ন এবং এক মায়ের বুকভরা কান্না। এ ব্যাপারে আমরা প্রতিনিয়তই সংবাদপত্রে লিখছি, কিন্তু পড়ারও মানুষ নেই, প্রতিকারেরও মানুষ নেই। 

সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায়, কন্যাশিশু নির্যাতনের ঘটনা প্রতিয়িতই ঘটেই চলেছে দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটছে ধর্ষণ ও হত্যার ঘটনা। একটি প্রতিবেদনে জানা যায়, ১৭৯ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর ২৮ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় আত্মহত্যা করেছেন ১০ জন নারী। দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঘরেবাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সব বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতঙ্কগ্রস্ত। এ পরিস্থিতি অগ্রহণযোগ্য। নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ, আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়া, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা প্রভৃতি কারণে সামাজিক জীবনে নিরাপত্তাহীনতার পাশাপাশি ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে, যা সমতাভিত্তিক বৈষম্যহীন সমাজব্যবস্থার অন্তরায়। নারীর প্রতি এ ধরনের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা জরুরি। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, যাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন অসম্ভব। পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নির্মম হত্যা, ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, নাটোরে ছয় বছরের শিশুকে ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক যৌন সহিংসতা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করছে সেন্টার ফর চাইল্ড রাইটস। উদ্বেগজনকভাবে, শুধু চলতি মে মাসের প্রথম ২০ দিনেই ৩০টি শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর দুটি হত্যার ঘটনা ঘটেছে। এ পরিসংখ্যান প্রমাণ করে যে, শিশুদের জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপরিসর, কোনোটিই যথেষ্ট নিরাপদ নয়। পত্রিকা কিংবা অনলাইন পোর্টাল–গণমাধ্যমে চোখ রাখতে গেলেই কোথাও কিশোরী ধর্ষণ, কোথাও নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, কোথাও শিশুকে ধর্ষণের পর হত্যার খবর। ঘটনাগুলোও এত ঘনঘন ঘটছে যে বেশির ভাগ সময় এসব খবর আর আমাদের চমকে দেয় না। অথচ এই স্বাভাবিক হয়ে যাওয়া ভয়াবহতার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর সংকেত। বাংলাদেশে ধর্ষণ আর কেবল অপরাধ নয়, ধীরে ধীরে রাষ্ট্রীয় ও সামাজিকসংকটে পরিণত হচ্ছে। সম্প্রতি  সংবাদ প্রতিবেদনগুলো সেই উদ্বেগকেই স্পষ্ট করেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই সংবাদমাধ্যমে ৪৮১টি ধর্ষণের ঘটনা প্রকাশিত হয়েছে, যা আগের পুরো বছরের সংখ্যার প্রায় কাছাকাছি। এই পরিসংখ্যানের আরও ভয়াবহ দিক হলো, ভুক্তভোগীদের বড় অংশই শিশু। ২০২৫ সালের প্রথম সাত মাসেই তিন শতাধিক শিশুকে ধর্ষণ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে সহিংসতা শুধু বাড়ছে না, ক্রমশ শিশুদের আরও বেশি গ্রাস করছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখলে বোঝা যায়, এই ঘটনাগুলো দেশের প্রায় সব প্রান্তেই ঘটছে–গ্রাম থেকে শহর, স্কুল থেকে কর্মক্ষেত্র। এমনকি পরিচিত মানুষের মাধ্যমেই ঘটে এসব অপরাধ। একটি সমাজের উন্নয়ন কেবল অর্থনৈতিক পরিসংখ্যান দিয়ে মাপা যায় না। যদি নারীরা রাতে নিরাপদে বাসায় ফিরতে না পারেন, যদি শিশুরা স্কুলে যাওয়ার পথে নিরাপদ না থাকে, তাহলে সেই উন্নয়ন অসম্পূর্ণ থেকে যায়। ধর্ষণের প্রতিটি ঘটনা সমাজের এক একটি ব্যর্থতার গল্প। কিন্তু একই সঙ্গে এটি একটি সতর্কবার্তাও–সমস্যাটি স্বীকার করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। 

ধর্ষণ গোপনে কিংবা প্রকাশ্যে যেভাবেই ঘটুক না কেন, তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ-জাতীয় পশুসুলভ নরপিশাচরা সর্বৈব পরিত্যাজ্য। বিরাজমান পরিস্থিতি যেন এক অঘোষিত সামাজিকসংকটে রূপ নিয়েছে। তাই এ সংকট নিরসনে প্রবলভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজ ও সভ্যতার মর্যাদা রক্ষার দায় সবারই। এ সামাজিক অবক্ষয় ও দুরাবস্থা উত্তরণে দল-মতনির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।

লেখক: কলাম লেখক ও সাবেক রেজিস্ট্রার, জাবিপ্রবি

বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী
অলংকরণ: মেহেদী হাসান

শিল্পকলার ইতিহাসতত্ত্বে (historiography) প্রায়শই ‘মিউজ’ বা ‘প্রেরণা-উৎস’ হিসেবে সরলীকৃত নারী মডেলের ভূমিকাকে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছে। এতে ইউরোপীয়-আমেরিকান এবং বৃহত্তর দক্ষিণ এশীয় প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করার পাশাপাশি বাংলাদেশের সুনির্দিষ্ট উত্তর-ঔপনিবেশিক যাত্রার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিকভাবে পুরুষ শিল্পীর সৃজনশীল চেতনাকে জাগ্রত করার একটি নিষ্ক্রিয় ও নির্বাক মাধ্যম হিসেবে অবদমিত রাখা হলেও, গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের নারী মডেল এক জটিল রূপান্তরের মধ্যদিয়ে গেছেন। বাংলাদেশে তিনি ঔপনিবেশিক নৃতাত্ত্বিক পর্যবেক্ষণের বস্তু থেকে রূপান্তরিত হয়ে জাতীয় সার্বভৌমত্ব, গ্রামীণ শ্রম এবং আদিবাসী সহনশীলতার এক জীবন্ত ও শারীরিক প্রতীকে পরিণত হয়েছেন। একটি বিগঠনবাদী (deconstructive) কাঠামোর মাধ্যমে এ গবেষণাটি খতিয়ে দেখেছে–কীভাবে বাংলাদেশের অগ্রগামী আধুনিকতাবাদী শিল্পী (যেমন: জয়নুল আবেদিন ও এস এম সুলতান) এবং আন্তঃদেশীয় ব্যক্তিত্বরা (যেমন: অমৃতা শেরগিল) শিল্পী-মডেল সম্পর্কের সক্রিয়/নিষ্ক্রিয়তার দ্বান্দ্বিকতাকে ভেঙেছেন কিংবা পুনর্নির্মাণ করেছেন। বেঙ্গল ডেল্টা বা গাঙ্গেয় বদ্বীপের আর্থ-সামাজিক-রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক মঞ্চে মডেলের উপস্থিতিকে প্রাসঙ্গিককরণের মাধ্যমে একটি বিকল্প শিল্প ইতিহাসের পক্ষে যুক্তি দেয়; যা নারী মডেলকে কেবল একটি নামহীন কাঠামোগত উপাদান থেকে দৃশ্যমান আধুনিকতার এক সক্রিয় ও সহসৃজনশীল এজেন্টে পুনরধিষ্ঠিত করে।

‘মিউজ’ বা প্রেরণা-উৎসের মিথ বিগঠন
শতাব্দীর পর শতাব্দী ধরে মূলধারার শিল্পের ইতিহাস সৃজনশীলতার ক্ষেত্রে একটি কঠোর দ্বিমুখী অবস্থান বজায় রেখেছে। এটি মূলত সেই ‘একাকী প্রতিভাবান’ (solitary genius) শিল্পীর মিথ বা ধারণার ওপর নির্ভরশীল, যিনি কোনো নিষ্ক্রিয় মাধ্যমের কাছ থেকে রূপ, আবেগ ও নান্দনিক সত্য আহরণ করেন। এই কাঠামোর মধ্যে নারী মডেল এক বিরোধপূর্ণ বা আপাতবৈপরীত্যময় (paradoxical) অবস্থানে থাকেন। তিনি ক্যানভাসজুড়ে সর্বত্র উপস্থিত, অথচ সম্পূর্ণ অদৃশ্য; তার শারীরিক অবয়ব ক্যানভাস শাসন করে, অথচ তার নিজস্ব পরিচয়, কর্তৃত্ব এবং বুদ্ধিবৃত্তিক শ্রম সম্পূর্ণ মুছে ফেলা হয়। ধ্রুপদী ইউরোপকেন্দ্রিক শিল্প ইতিহাস দীর্ঘকাল ধরে এই মুছে ফেলার প্রক্রিয়াকে ‘মিউজডম’ (musedom) নামে অভিহিত করে আসছে–যা নারীকে একটি নীরব প্রতীক বা আদর্শ পাত্র হিসেবে সংজ্ঞায়িত করে, যার একমাত্র কাজ পুরুষ শিল্পীর সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে ধারণ ও প্রকাশ করা।
তবে এই গতিশীলতাকে যখন পশ্চিমা রীতিনীতির বাইরে, বিশেষ করে গ্লোবাল সাউথের ভূ-রাজনীতি এবং বেঙ্গল ডেল্টার সুনির্দিষ্ট ইতিহাসে মূল্যায়ন করা হয়, তখন নারী মডেলের আর্থ-নান্দনিক ভূমিকায় এক আমূল পরিবর্তন ঘটে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যানভাসে নারীর শরীর কখনোই কেবল প্রাতিষ্ঠানিক রূপবাদী অ্যানাটমিচর্চা বা রোমান্টিক পারিবারিকতার প্রদর্শন ছিল না। বরং তিনি আবির্ভূত হয়েছিলেন ঔপনিবেশিক ট্রমা, উপনিবেশ-বিরোধী জাতীয়তাবাদী পুনর্জাগরণ, কৃষিভিত্তিক শ্রেণিসংগ্রাম এবং উত্তর-ঔপনিবেশিক পরিচয় রাজনীতির মিলনমেলায়। বিংশ শতাব্দীর প্রথমভাগের বেঙ্গল রেনেসাঁ থেকে শুরু করে ঢাকার সমসাময়িক স্বাধীনতা-উত্তর শিল্প আন্দোলন পর্যন্ত, নারী মডেল একটি পরিবর্তনশীল ক্যানভাস হিসেবে কাজ করেছেন, যেখানে একটি জাতির উদ্বেগ এবং আকাঙ্ক্ষাগুলো প্রতিনিয়ত আলোচিত ও প্রতিফলিত হয়েছে।

বাংলার প্রেক্ষাপট: ঔপনিবেশিক নৃতাত্ত্বিকতা থেকে জাতীয় রূপক
বাংলাদেশে শিল্প মডেলের উত্থান বুঝতে হলে অবিভক্ত বাংলায় প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ইতিহাস জানা প্রয়োজন। ১৮৫৪ সালে কলকাতায় ‘গভর্নমেন্ট স্কুল অব আর্ট’ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে জীবন্ত মডেল ব্যবহার করে লাইফ-স্টাডি ক্লাসসহ পশ্চিমা প্রাতিষ্ঠানিক বাস্তবতাবাদের (academic realism) সূচনা হয়। প্রথম দিকে ভিক্টোরিয়ান নৈতিকতা এবং স্থানীয় কঠোর বর্ণপ্রথার কারণে শিল্পীদের জন্য স্থানীয় নারী মডেল খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। ফলে প্রথম দিকের মডেলদের প্রায়শই সামাজিক প্রান্তিক জনগোষ্ঠী, প্রাতিষ্ঠানিক আশ্রয়কেন্দ্র বা কলকাতার নিষিদ্ধ পল্লি থেকে আনা হতো। ফলে, নারী মডেল দ্বিমুখী প্রান্তিকতার মধ্যদিয়ে শিল্পজগতে প্রবেশ করেন: তিনি একদিকে শ্রেণি ও বর্ণের কারণে সুবিধাবঞ্চিত ছিলেন, অন্যদিকে পুরুষ-শাসিত এক অভিজাত জায়গায় দৃশ্যমান হওয়ার কারণেও সামাজিকভাবে কোণঠাসা ছিলেন।

সাঁওতাল নারী ও জয়নুল আবেদিন: শ্রমজীবী মিউজ
বাংলার আধুনিকতাবাদের কেন্দ্রবিন্দু যখন পূর্ব দিকে স্থানান্তরিত হতে শুরু করে–যার চূড়ান্ত রূপ ছিল জয়নুল আবেদিনের মৌলিক কাজ এবং ১৯৪৮ সালে ‘গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস’ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) প্রতিষ্ঠা–তখন মডেলের সংজ্ঞায় এক নাটকীয় পরিবর্তন আসে। ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ এবং পূর্ববঙ্গের গ্রামীণ দৃশ্যপট দেখে গভীরভাবে উদ্বেলিত আবেদিন অবাস্তব, ইউরোপীয় ধাঁচের নারী অবয়ব প্রত্যাখ্যান করেন।
এর পরিবর্তে জয়নুল আবেদিন তার দৃষ্টি নিবদ্ধ করেন প্রান্তিক শ্রমজীবী নারীর দিকে, বিশেষ করে আদিবাসী সাঁওতাল নারীদের ওপর। তার সাঁওতাল নারী সিরিজের মতো কাজগুলোতে মডেলরা কোনো পেশাদার স্টুডিও কর্মী ছিলেন না; তারা ছিলেন দৈনিক বেঁচে থাকার লড়াইয়ে মগ্ন কৃষিশ্রমিক। এখানেই আমাদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার: মডেল এখানে আর পুরুষ দৃষ্টির (male gaze) কামনামূলক বস্তু নন, বরং আর্থ-সামাজিক সহনশীলতার এক স্মারক। এই নারীদের শরীরকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে আবেদিনের সাহসী, এক্সপ্রেশনিস্ট কালির টান ও চারকোল রেখার ব্যবহার তাদের নিজস্ব কর্তৃত্ব কেড়ে নেয়নি। বরং জল আনা, জমি চাষ করা কিংবা দিগন্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার মতো তাঁদের শারীরিক শ্রমই হয়ে ওঠে একটি উদীয়মান বাঙালি পরিচয়ের মৌলিক নান্দনিক ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া রাষ্ট্রীয় ইসলামি জাতীয়তাবাদের সরাসরি বিপরীতে দাঁড়িয়ে সাঁওতাল নারী মডেল উত্তর-বিভাজন সংস্কৃতির এক ধর্মনিরপেক্ষ ও মাটির কাছাকাছি প্রতিরোধের স্তম্ভে রূপান্তরিত হন।

এস এম সুলতানের অ্যাভান্ট-গার্ড উপরিপাতন: পেশিবহুল মাতৃতন্ত্র
একটি ভিন্ন অথচ সমান গভীর রূপান্তর লক্ষ্য করা যায় শিল্পী এস এম সুলতানের কাজে। সুলতানের সঙ্গে তার মডেলদের সম্পর্ক ঐতিহ্যবাহী, শহুরে শিল্পী-মডেলের সম্পর্ককে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল। নড়াইলের গ্রামীণ কৃষকদের মাঝে বসবাস করা সুলতানের মডেল ছিলেন সেই সব সাধারণ মানুষ, যাদের সঙ্গে তিনি জীবন ভাগ করে নিয়েছিলেন।
সমালোচনামূলকভাবে দেখলে, সুলতান তার নারী মডেলদের ঔপনিবেশিক বা পুঁজিবাদী শোষণের শিকার কোনো ভঙ্গুর, অপুষ্টিতে ভোগা চরিত্র হিসেবে চিত্রিত করেননি; বরং তিনি তাদের উপস্থাপন করেছেন পেশিবহুল, লাবণ্যময়ী এবং বিশালকার অবয়বে। প্রথম রোপণ বা চর দখল-এর মতো কালজয়ী শিল্পকর্মে নারীর শরীরকে এমন এক অতিরঞ্জিত পেশিশক্তিতে আঁকা হয়েছে, যা তাদের পুরুষ সহযোদ্ধাদের শক্তির সমকক্ষ। এই নান্দনিক অতিরঞ্জনের মাধ্যমে সুলতান একটি লুকানো আর্থ-সামাজিক সত্য উন্মোচন করেছেন: গ্রামীণ বাংলাদেশি নারী হলেন কৃষি অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি। শৈল্পিক মডেল হিসেবে যখন তার শরীর ব্যবহৃত হয়, তখন তা কোমল নারীত্বের পশ্চিমা আদর্শকে সম্পূর্ণ ভেঙে চূর্ণ করে দেয়। তিনি পুনঃপ্রতিষ্ঠিত হন এক ক্ষমতায়নকারী, আদিম মাতৃতান্ত্রিক রূপক হিসেবে–যিনি এ বদ্বীপের ঐতিহাসিক ধারাবাহিকতার সমকক্ষ চালক।

বাঙালি শিল্পে নারী মডেলের বিবর্তন
ঔপনিবেশিক যুগ (১৯ শতকের শেষভাগ) > প্রান্তিক/প্রাতিষ্ঠানিক বাস্তবতাবাদ।
জাতীয়তাবাদী বিপ্লব (১৯৪৩+) > সাঁওতাল/শ্রমজীবী শ্রেণি (সহনশীলতা)।
উত্তর-ঔপনিবেশিক অ্যাভান্ট-গার্ড > বিশালকার কৃষক সমাজ (নিজস্ব
কর্তৃত্ব)। তবে, বাংলাদেশি অভিজ্ঞতার সঙ্গে বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক শিল্প আন্দোলনের তুলনা করলে একটি নিষ্ক্রিয় বস্তু থেকে সক্রিয় চরিত্রে নারী মডেলের এ রূপান্তর আরও স্পষ্ট হয়ে ওঠে।

অমৃতা শেরগিল: শিল্পী ও মডেলের মধ্যকার দূরত্ব দূরীকরণ
বৃহত্তর দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে স্টুডিওর ঐতিহ্যবাহী শ্রেণিবিন্যাসকে যিনি স্থায়ীভাবে ভেঙে দিয়েছিলেন, তিনি হলেন অমৃতা শেরগিল। প্যারিসের একাডেমি এবং ভারতের গ্রামীণ বাস্তবতার সেতু বন্ধনকারী শেরগিল অত্যন্ত অনন্য উপায়ে জেন্ডার ও পরিচয়ের সীমানা অতিক্রম করেছিলেন। হিল উইমেন বা সাউথ ইন্ডিয়ান ভিলেজার্স গোয়িং টু মার্কেট-এর মতো কাজগুলোতে তার মডেলরা ছিলেন সমাজের প্রান্তিক স্তরের মানুষ, যা তাদের দৈনন্দিন জীবনের গভীর বিষাদ ও ভারী নীরবতাকে প্রতিফলিত করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেরগিল ক্যানভাসের উভয় পাশে নিজে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক দূরত্বের অবসান ঘটিয়েছিলেন, যা একজন অভিজাত চিত্রশিল্পীকে প্রান্তিক সাবাল্টান বা শোষিত বিষয় থেকে আলাদা করে রাখত। নিজের আত্মপ্রতিকৃতির এক বিশাল ভাণ্ডারের মাধ্যমে, যেমন– সেলফ-পোর্টেট এজ আ তাহিতিয়ান–শেরগিল সচেতনভাবে শিল্পী এবং মডেলের দ্বৈত ভূমিকা গ্রহণ করেছিলেন। নিজের শরীরকে রংতুলিতে ফুটিয়ে তোলার মাধ্যমে তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা পশ্চিমা কামুক দৃষ্টিভঙ্গি থেকে নারীর রূপকে মুক্ত করেন এবং নিজের শারীরিক সত্তাকে একটি বিদ্রোহী ও অত্যন্ত সংবেদনশীল নারীবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এ ঐতিহাসিক পরিবর্তন প্রমাণ করে যে, একজন নারী যখন নিজেই নিজের মডেলের ভূমিকা নেন, তখন ‘মিউজডম’-এর প্রথাগত ক্ষমতার সমীকরণ ভেঙে পড়ে এবং স্টুডিওটি গভীর রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের একটি কেন্দ্রে পরিণত হয়।

পশ্চিমা ক্যানন বনাম উত্তর-ঔপনিবেশিক পুনর্গঠন
ইউরোপীয়-আমেরিকান আধুনিকতাবাদী ধারার সঙ্গে তুলনা করলে বাংলাদেশে শিল্পী মডেলের রাজনৈতিক গুরুত্ব অনস্বীকার্যভাবে তীব্র হয়ে ওঠে। পশ্চিমে, আধুনিকতাবাদী অ্যাভান্ট-গার্ড আন্দোলন প্রায়শই এমন মডেলদের ওপর নির্ভর করত যাদের প্রকৃত সৃজনশীল অবদান পুরুষ শিল্পীর রোমান্টিক মিথের আড়ালে ঢাকা পড়ে যেত। উদাহরণস্বরূপ, লি মিলারের বহুমাত্রিক শিল্পচর্চা কিংবা জেল্ডা ফিটজেরাল্ডের বুদ্ধিবৃত্তিক অবদানকে নিয়মতান্ত্রিকভাবে খাটো করে দেখা হয়েছে, ফলে এই নারীরা পশ্চিমা সাংস্কৃতিক কল্পনায় কেবল খামখেয়ালি মিউজ হিসেবেই রয়ে গেছেন।
এর বিপরীতে, বাংলাদেশের উত্তর-ঔপনিবেশিক মডেলকে কদাচিৎ ব্যক্তিগত রোমান্টিক আবেশ হিসেবে দেখা হয়। বরং তাকে স্পষ্টভাবে একটি সমষ্টিগত রূপ দেওয়া হয়েছে। কামরুল হাসানের মতো বাংলাদেশি শিল্পীরা যখন নারীর অবয়ব এঁকেছেন এবং প্রায়শই তার কাজের নাম দিয়েছেন নায়ার বা তিন কন্যা–তখন সেই মডেলরা খোদ বাংলার সমষ্টিগত রাজনৈতিক সত্তার প্রতীক হয়ে উঠেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া খানের দানবীয় কার্টুন-সংবলিত হাসানের আইকনিক পোস্টারের বিপরীতে ছিল গ্রামীণ বাঙালি নারীদের নিয়ে তার উদ্‌যাপনী ও সাবলীল রেখাচিত্র। এ সংকটময় মুহূর্তে, নারী মডেলকে মাতৃভূমির সর্বোচ্চ প্রতীকে উন্নীত করা হয়েছিল, যা একটি নিপীড়ক সামরিক রাষ্ট্রের বিরুদ্ধে সাংস্কৃতিক সার্বভৌমত্বের এক তীব্র ঘোষণায় পরিণত হয়েছিল।

অদৃশ্য শ্রম: নিজস্ব কর্তৃত্ব, নামহীনতা এবং সমসাময়িক স্টুডিও
নারী মডেলকে একটি জাতীয় প্রতীকে উন্নীত করা সত্ত্বেও, একটি কঠোর ও সমালোচনামূলক শিল্প ইতিহাসকে স্টুডিওর ভেতরের চলমান বস্তুগত বৈপরীত্যের মুখোমুখি হতে হবে। গ্যালারির দেয়ালে নারীর প্রতিচ্ছবি উদ্‌যাপিত হলেও, মডেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যিনি পোজ দিচ্ছেন, সেই জীবন্ত মানুষটি প্রায়শই অর্থনৈতিক দুর্বলতা এবং সামাজিক কলঙ্কের জালে বন্দি থাকেন।
সমসাময়িক বাংলাদেশে চারুকলার মডেল হওয়া এখনো একটি অস্বীকৃত এবং ঝুঁকিপূর্ণ শ্রমের রূপ। সমসাময়িক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত মডেলরা প্রায়শই শহুরে শ্রমজীবী পটভূমি থেকে আসেন। তাদের এমন এক রক্ষণশীল সামাজিক পরিবেশের মধ্যদিয়ে চলতে হয়, যা প্রায়শই নগ্ন বা লাইফ-স্টাডি রূপকে নৈতিক ও ধর্মীয় শিষ্টাচারের লঙ্ঘন হিসেবে ভুল ব্যাখ্যা করে। ফলে, অনেক মডেল সামাজিক বহিষ্কার এড়াতে সম্পূর্ণ নামহীন থাকার দাবি জানান এবং পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে নিজেদের পেশা লুকিয়ে রাখেন।
এ বাস্তবতা উত্তর-ঔপনিবেশিক শিল্প ইতিহাসের একটি গভীর বিদ্রূপকে সামনে আনে:
•    প্রতীকী ক্ষেত্র: নারী মডেলের শরীর জাতীয় পরিচয়, ঐতিহ্য এবং বিশুদ্ধ নান্দনিক রূপের এক চমৎকার ক্ষেত্র হিসেবে উদ্‌যাপিত হয়।
•    বস্তুগত ক্ষেত্র: যে প্রকৃত নারী এই মাস্টারপিসগুলোর জন্য শারীরিক ব্লপ্রিন্ট বা ভিত্তি প্রদান করছেন, তিনি সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক নিরাপত্তা উভয়ই থেকে বঞ্চিত হন।

তাই সমসাময়িক বাংলাদেশি স্টুডিও গ্লোবাল সাউথের বৃহত্তর পুঁজিবাদী এবং পিতৃতান্ত্রিক কাঠামোরই প্রতিফলন ঘটায়। এটি এমন এক জায়গা যেখানে অভিজাত সাংস্কৃতিক পুঁজি গড়ে তোলার জন্য প্রান্তিক নারীদের শারীরিক শ্রমের ওপর গভীরভাবে নির্ভর করা হয়, অথচ আর্কাইভ থেকে তাদের নাম এবং ব্যক্তিগত ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলা হয়।

একটি বিকল্প আর্কাইভাল ভবিষ্যতের দিকে

নারী শিল্প মডেলের দৃষ্টিভঙ্গি থেকে দেখা বাংলাদেশের শিল্পের ইতিহাস প্রতিরোধ, আত্মীকরণ এবং অসমাপ্ত মুক্তির এক জটিল আখ্যান প্রকাশ করে। মডেল কখনোই ক্যানভাসের ওপর কেবল একটি শূন্য কাঠামোগত উপাদান ছিলেন না। জয়নুল আবেদিনের কালির টানে বন্দি সহনশীল সাঁওতাল নারী থেকে শুরু করে এস এম সুলতানের ভাবনায় বিশাল গ্রামীণ কৃষক মাতৃরূপ এবং অমৃতা শেরগিলের মতো শিল্পীদের মাধ্যমে সীমানা ছাড়িয়ে যাওয়া আত্ম-প্রতিফলিত নারীবাদী রূপান্তর–মডেল বরাবরই দৃশ্যমান আধুনিকতা গঠনে এক সক্রিয় ও সহসৃজনশীল শক্তি হিসেবে কাজ করেছেন।

প্রথাগত ‘মিউজডম’-এর নিষ্ক্রিয় বাঁধন থেকে নারী মডেলকে উদ্ধার করতে সমসাময়িক শিল্প সমালোচনাকে একটি প্রগতিশীল, বিকল্প আর্কাইভ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এর জন্য একাকী পুরুষ প্রতিভার প্রাচীন মিথ থেকে সরে এসে এমন একটি বিশ্লেষণাত্মক কাঠামো গ্রহণ করা প্রয়োজন যা ষ্টুডিওকে যৌথ ও সহযোগিতামূলক কাজের জায়গা হিসেবে সম্মান জানায়। এই নারীদের সামাজিক বাস্তবতা, অর্থনৈতিক শ্রম এবং গভীর ব্যক্তিগত কর্তৃত্বকে উন্মোচন করার মাধ্যমেই কেবল শিল্পের ইতিহাস আমাদের বিশ্বকে সংজ্ঞায়িত করা ছবিগুলোর সঠিক অর্থ উদ্ধার করতে পারবে। নারী শিল্প মডেলকে আর কেবল অন্যের সৃজনশীলতার দর্পণ হিসেবে দেখা উচিত নয়; তাকে শিল্পেরই এক অপরিহার্য ও মৌলিক স্রষ্টা হিসেবে স্বীকৃতি দিতে হবে।

লেখক: চারুকলা বিভাগ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-ইউওডা, ঢাকা
[email protected]

নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ
অলংকরণ: মেহেদী হাসান

প্রতি বছর ১৭ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় ৪০ শতাংশ ভূমি কোনো না কোনোভাবে অবক্ষয়ের শিকার এবং ৩২০ কোটিরও বেশি মানুষের জীবন ও জীবিকা এর প্রভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহারের কারণে খরা ও মরুকরণ আজ বৈশ্বিক উদ্বেগের অন্যতম বিষয়। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র জনপদ এ সংকটের একটি বাস্তব উদাহরণ।

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল ঐতিহ্যগতভাবে খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, এ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। সেচনির্ভর কৃষির বিস্তার, গভীর নলকূপের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাধার হারিয়ে যাওয়ার ফলে অনেক এলাকায় পানির স্তর আগের তুলনায় কয়েক মিটার নিচে নেমে গেছে। ফলে কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং খরার ঝুঁকি আরও তীব্র হচ্ছে।

গত দুই দশকে দ্রুত নগরায়ণের ফলে শহর ও শহরতলিতে পরিকল্পনাহীন বহুতল ভবন নির্মাণ, পুকুর ও জলাশয় ভরাট এবং কৃষিজমিতে ব্যাপক হারে পুকুর খননের প্রবণতা বেড়েছে। এক সময় যে জলাশয়গুলো বর্ষার পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, সেগুলোর অনেকই আজ বিলুপ্তির পথে। প্রাকৃতিক জলাধার কমে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত অপচয় হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাধাগ্রস্ত হচ্ছে।

সবুজ ফসলের মাঠ, ফলের বাগান ও বৃক্ষাচ্ছাদিত এলাকা কমে যাওয়ার ফলে উত্তরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহী অঞ্চলে একাধিকবার ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছে। কংক্রিটের বহুতল ভবন, পিচঢালা সড়ক এবং ধাতব অবকাঠামো সূর্যের তাপ দীর্ঘ সময় ধরে ধরে রাখায় ‘আরবান হিট আইল্যান্ড’ বা নগর তাপদ্বীপ প্রভাব সৃষ্টি হচ্ছে। এতে শহরের তাপমাত্রা পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে।

কৃষিক্ষেত্রেও উদ্বেগজনক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI)-এর তথ্য অনুযায়ী, দেশের বহু কৃষিজমিতে জৈব পদার্থের পরিমাণ আদর্শ মাত্রা ৩-৫ শতাংশের পরিবর্তে ১-২ শতাংশে নেমে এসেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উপকারী ব্যাকটেরিয়া, কেঁচো ও অণুজীব ধ্বংস হচ্ছে। এর ফলে মাটির স্বাভাবিক উর্বরতা, পানি ধারণক্ষমতা এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। একই সঙ্গে কৃষিজমি থেকে ধুয়ে আসা রাসায়নিক পদার্থ পুকুর, খাল ও জলাশয়ে গিয়ে মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড় এবং অণুজীবের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে কয়েক হাজার ইটভাটা ও অসংখ্য শিল্পকারখানা প্রতি বছর বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, কালো ধোঁয়া ও ক্ষতিকর বায়ুদূষক নির্গত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল (IPCC)-এর গবেষণা বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ায় খরা, তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টিপাতের ঘটনা আরও বাড়বে। বরেন্দ্র অঞ্চলের বর্তমান বাস্তবতা সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে।

আধুনিক নগরজীবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর এবং উচ্চ বিদ্যুৎনির্ভর জীবনযাত্রা মানুষের আরাম বাড়ালেও শক্তি ব্যবহারের মাত্রা বৃদ্ধি করছে। অপরদিকে উন্মুক্ত সবুজ পরিবেশ, গাছপালা এবং প্রাকৃতিক বায়ুপ্রবাহ কমে যাওয়ায় নগরজীবন প্রকৃতির সঙ্গে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

খরা ও মরুকরণ প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। জলাশয় সংরক্ষণ, কৃষিজমি রক্ষা, ভূগর্ভস্থ পানির সাশ্রয়ী ব্যবহার, জৈব সার প্রয়োগ বৃদ্ধি, বৃক্ষরোপণ, ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবসে আমাদের প্রত্যয় হোক–উন্নয়ন ও পরিবেশকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে বিবেচনা করা। কারণ মাটি, পানি ও প্রকৃতিকে রক্ষা করা মানেই দেশের খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করা।

লেখক: কৃষিবিদ, সিইও,  ইয়েস ফাউন্ডেশন বাংলাদেশ
[email protected]

কুষ্টিয়াতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিল

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
কুষ্টিয়াতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিল
অলংকরণ: মেহেদী হাসান

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল

দীর্ঘ লড়াই-সংগ্রামের স্মৃতিকে গৌরবোজ্জ্বলভাবে ধারণ করে আছে বাংলা ভূখণ্ড। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে পাকিস্তানি ঔপনিবেশিক আমল হয়ে আজকের বাংলাদেশ। শাসক বদলেছে, মানচিত্র বদলেছে, পতাকা বদলেছে, বদলে গেছে দেশের নামও। কিন্তু অধিকাংশ মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। মুক্তির লড়াইয়ের বাঁকে বাঁকে স্বল্পসংখ্যক মানুষ তাদের মেধা, শ্রম, প্রজ্ঞা ও সংগ্রাম দিয়ে একটি পথরেখা আঁকতে পেরেছেন। তাদের মধ্যে এ জাতির শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট আব্দুল জলিল একজন। ৬০ দশকের ঐতিহাসিক শিক্ষা আন্দোলন, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা সংগঠন নিউক্লিয়াস, ৬ দফা-১১ দফা, গণ-অভ্যুত্থান, স্বাধীন বাংলার পতাকা ও মুক্তিযুদ্ধ–প্রতিটি অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে রয়েছে ছাত্রলীগের অগ্রসর অংশের নেতা যারা ছিলেন নিউক্লিয়াসপন্থি তাদেরই একজন কুষ্টিয়ার স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আব্দুল জলিল। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে গণআকাঙ্ক্ষার বিপরীতে দেশ চলতে আবারও প্রতিরোধ লড়াইয়ে আমরা দেখতে পায় আব্দুল জলিল, শহীদ মারফত আলী ও শামসুল হাদীকে। সামরিক-বেসামরিক স্বৈরতন্ত্র, সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী লড়াই, সর্বোপরি সমাজ প্রগতি তথা সমাজতন্ত্রের লড়াইয়ে আমরা পেয়েছি তাকে। এই মহান নেতার দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকতে গভীর শ্রদ্ধা।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল

বৃহত্তর কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের কিংবদন্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। বীর মুক্তিযুদ্ধা আব্দুল জলিল ১৯৪৬ সালের ১৩ এপ্রিল কুষ্টিয়া শহরের কুঠিপাড়ায় জন্মগ্রহণ করেন, পিতা-মৃত শেখ কলিমউদ্দিন, মাতা-মৃত নুরুন নাহার বেগম। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কুষ্টিয়া হাটসহরিপুর প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক পড়াশোনা কুষ্টিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬৬ সালে ম্যাট্রিক পাস করে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হন। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন, ১৯৬৭ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সম্মেলন তিনি প্রচার সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলে তিনি সভাপতি ও শামসুল হাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর ভেতরে ১৯৬৬ সালে ৬ দফার পক্ষে আন্দোলন, ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলা, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যহার ও বঙ্গবন্ধু শেখ মজিবসহ সব নেতার মুক্তি লাভ। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে বৃহত্তর কুষ্টিয়ার সব আসনে ছাত্রলীগের অগ্র সৈনিক হিসেবে মাঠে-ময়দানে কাজ করেন আব্দুল জলিল, শামসুল হাদী ও মারফত আলীর নেতৃত্বে মুল দল আওয়ামী লীগ পিছিয়ে থাকলেও ছাত্রলীগ ছিল অগ্রগামী। সারা দেশের ন্যায় কুষ্টিয়ার সব কটি আসনে আওয়ামী লীগ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করে। ১৯৭১ সালে মার্চের আন্দোলনের উত্তাল ঢেউয়ের দোলায় দুলতে থাকে সারা দেশ, ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় ডাকসুর ভিপি আ স ম আবদুর রব স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশ্তেহার পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, একই ম সারা দেশে পতাকা উত্তোলন করা হয়। সে অনুযায়ী কুষ্টিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রলীগের সভাপতি আব্দুল জলিল, দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক শামসুল হাদী ও মার্চ পাস করে পতাকাকে স্যালুট দেন মারফত আলী। সে দিন জাতীয় সংগীত বাজানো হয় ‘আমার সোনার বাংলা’, ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীনতাকামী অগ্রগামী একটি গ্রুফ ১৯৬২ সাল থেকে তৎকালীন ছাত্রলীগের নেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে গোপনে কার্যক্রম শুরু হয়েছিল। তার সঙ্গে যুক্ত ছিল আব্দুল জলিল, মারফত আলী, আবদুল মোমেন ও শামসুল হাদী। গোপনে তারা সামরিক টেনিং নিয়েছিলেন।

 

১৯৭১ সালের ৩ মার্চ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের সভাপতি আব্দুল জলিল ছবিঋণ. আলোকচিত্রী আব্দুল হামিদ রায়হান
১৯৭১ সালের ৩ মার্চ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে
কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের সভাপতি আব্দুল জলিল
ছবিঋণ. আলোকচিত্রী আব্দুল হামিদ রায়হান


১৯৭১ সালে ২৫ মার্চ রাতে অন্ধকারে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে গণহত্যা শুরু হলে তিনিসহ সহযোদ্ধাদের নিয়ে হেঁটে দর্শনা দিয়ে পার হয়ে ভারতে মজিব বাহিনি বা নিউক্লিয়াসের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ভারতের চাকুলিয়া ক্যাম্পে প্রথম ব্যাচে টেনিং নিয়ে দেশের ভেতর প্রবেশ করেন। তিনি ও শামসুল হাদী এফএফ-এর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং কুষ্টিয়ার বিএলএফ-এর কমান্ডার জিয়াউল বারী নোমান ও উপ-প্রধান মারফত আলী সঙ্গে সমন্বয় করেন যেন নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি না হয় এবং প্রতিরোধযুদ্ধ তীব্রভাবে চালিয়ে দুর্বার আক্রমণ শুরু করেন। তিনি ভারতের ট্রেনিং শেষে বাংলাদেশ প্রবেশের সঙ্গেই পাকিস্তান আর্মির সঙ্গে দর্শনা দামুড়হুদা মাঠে তুমুল যুদ্ধ শুরু হয়। এখানে অনেক আর্মি মারা যান। কয়েকজন মুক্তিযোদ্ধাও শহিদ হন। তিনি কুষ্টিয়ার বংশীতলা যুদ্ধের সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করেন। মিরপুর কাকিলাদহ যুদ্ধ, নওদাপাড়া যুদ্ধ, কুষ্টিয়া চৌড়হাঁস যুদ্ধ, আলমডাঙা যুদ্ধসহ অসংখ্য যুদ্ধে সবাইকে নিয়ে সম্মুখসারীতে যুদ্ধ করেন এবং প্রতিটি যুদ্ধে বিজয় লাভ করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে সদ্য জন্মানো দেশের শাসনব্যবস্থা ও আইন কাঠামোর পরিবর্তন না হওয়ায় মানুষের অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। কিন্তু তরুণ-তরুণীর অস্ত্রহাতে বিজয়ীর বেশে সমাজ পরিবর্তন ও লক্ষ্য পূরণ অপরিহার্য হয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিনের মুক্তিযুদ্ধাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হলে মুক্তিযোদ্ধারা আবারও চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটিয়ে অর্থনৈতিক মুক্তির জন্য লড়াকু তরুণ-তরুণীরা নতুন স্বপ্ন দেখেন এবং নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। বীর মুক্তিযুদ্ধা আব্দুল জলিল, মারফত আলী ও শামসুল হাদীসহ বৃহত্তর কুষ্টিয়ার প্রথম সারির প্রায় সব মুক্তিযোদ্ধাই জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। তিনি ৮০-এর দশক পর্যন্ত জাসদ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আইন পেশায় নিজেকে মনোনিবেশ করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। ২০২৪ সালে মৃত্যু পর্যন্ত নিজ পেশায় তিনি সুনামের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ লড়াই-সংগ্রামের স্মৃতিকে গৌরবোজ্জ্বলভাবে ধারণ করে আছে বাংলা ভূখণ্ড। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে পাকিস্তানি ঔপনিবেশিক আমল হয়ে আজকের বাংলাদেশ। শাসক বদলেছে, মানচিত্র বদলেছে, পতাকা বদলেছে, বদলে গেছে দেশের নামও। কিন্তু অধিকাংশ মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। মুক্তির লড়াইয়ের বাঁকে বাঁকে স্বল্পসংখ্যক মানুষ তাদের মেধা, শ্রম, প্রজ্ঞা ও সংগ্রাম দিয়ে একটি পথরেখা আঁকতে পেরেছেন। তাদের মধ্যে এ জাতির শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট আব্দুল জলিল একজন। ৬০ দশকের ঐতিহাসিক শিক্ষা আন্দোলন, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা সংগঠন নিউক্লিয়াস, ৬ দফা-১১ দফা, গণ-অভ্যুত্থান, স্বাধীন বাংলার পতাকা ও মুক্তিযুদ্ধ–প্রতিটি অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে রয়েছে ছাত্রলীগের অগ্রসর অংশের নেতা যারা ছিলেন নিউক্লিয়াসপন্থি তাদেরই একজন কুষ্টিয়ার স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আব্দুল জলিল। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে গণআকাঙ্ক্ষার বিপরীতে দেশ চলতে আবারও প্রতিরোধ লড়াইয়ে আমরা দেখতে পায় আব্দুল জলিল, শহীদ মারফত আলী ও শামসুল হাদীকে। সামরিক-বেসামরিক স্বৈরতন্ত্র, সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী লড়াই, সর্বোপরি সমাজ প্রগতি তথা সমাজতন্ত্রের লড়াইয়ে আমরা পেয়েছি তাকে। এই মহান নেতার দ্বিতীয়তম মৃত্যুবার্ষিকতে গভীর শ্রদ্ধা।

লেখক: রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক ব্যক্তিত্ব

কর্মমুখী দক্ষতা অর্জনই হোক অর্থনৈতিক রূপান্তরের শক্তি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
কর্মমুখী দক্ষতা অর্জনই হোক অর্থনৈতিক রূপান্তরের শক্তি
অলংকরণ: মেহেদী হাসান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা-ভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের (Demographic dividend) সবচেয়ে সুবিধাজনক সময় প্রায় শেষের দিকে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ তাই শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়; এটি বাংলাদেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী করার বড় রাজনৈতিক ও নীতিগত বার্তা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক পর্যায়ে আইসিটি কোর্স পড়ানোর জন্য ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থাকে আরও দক্ষতা-ভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার কথা বলেছে। স্নাতক পর্যায়ে আইসিটি কোর্স বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি এবং কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এগুলো সময়োপযোগী উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ব্যবস্থায় এ উদ্যোগ কত দ্রুত, কত গভীরভাবে এবং কতটা ফলপ্রসূভাবে পৌঁছাবে?

বাংলাদেশ এখন জনমিতিক লভ্যাংশের শেষ বা পরিণত পর্যায়ে আছে। সুযোগ এখনো শেষ হয়নি। তবে সেটি দ্রুত সংকুচিত হচ্ছে। বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তর করতে না পারলে এই সুবিধা বেকারত্ব, হতাশা ও সামাজিক চাপের কারণ হয়ে উঠতে পারে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে শুধু পাঠ্যক্রম সংশোধনের বিষয় হিসেবে দেখা যাবে না। একে উচ্চশিক্ষা সংস্কার, কর্মসংস্থান কৌশল এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত করতে হবে।

সমস্যাটি গভীর। বিশ্বব্যাংকের গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজগুলোর পাঠ্যক্রমকে শ্রমবাজারের চাহিদা থেকে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন বলা হয়েছে। পাঠ্যক্রম অনেকাংশে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত। স্থানীয় শ্রমবাজার, নিয়োগদাতা, শিল্প খাত ও পেশাজীবী সংগঠনের মতামত নিয়মিতভাবে পাঠ্যক্রমে প্রতিফলিত হয় না। অনেক বিষয় এখনো পরীক্ষাকেন্দ্রিক ও তত্ত্বনির্ভর। ব্যবহারিক কাজ, ল্যাব, প্রজেক্ট, ইন্টার্নশিপ, সমস্যা সমাধান, দলীয় কাজ এবং পেশাগত যোগাযোগের সুযোগ সীমিত। ফলে শিক্ষার্থী ডিগ্রি পেলেও কাজের পরিবেশে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারে না।

এই দুর্বলতার সঙ্গে অবকাঠামোগত সীমাবদ্ধতাও যুক্ত। বহু কলেজে আইসিটি ল্যাব, বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি, জার্নাল, অডিও-ভিজ্যুয়াল সুবিধা ও ডিজিটাল শেখার পরিবেশ পর্যাপ্ত নয়। যেখানে কিছু সুবিধা আছে, সেখানেও তা শিক্ষণ-পদ্ধতির সঙ্গে সব সময় যুক্ত হয় না। ২০১৭ সালের কলেজ গ্র্যাজুয়েট ট্রেসার স্টাডি দেখায়, গ্র্যাজুয়েশন শেষ করার তিন থেকে চার বছর পরও জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের গ্র্যাজুয়েটদের মাত্র ১৯ শতাংশ কর্মরত ছিল। ৪৬ শতাংশ ছিল বেকার। ৩৪ শতাংশ আরও পড়াশোনায় ছিল। অর্থাৎ ডিগ্রি আছে, কিন্তু কাজের বাজারে প্রবেশ কঠিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৌশলগত দুর্বলতাও বিবেচনায় নিতে হবে। তাদের বড় অংশ জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ কলেজ থেকে আসে। অনেকের ইংরেজি, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল দক্ষতা, আত্মবিশ্বাস, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার পরিকল্পনা দুর্বল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া, ক্যাম্পাস-ভিত্তিক একাডেমিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ, অ্যালামনাই নেটওয়ার্ক এবং সহশিক্ষা কার্যক্রমের সুবিধা পায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এ সুযোগ থেকে বঞ্চিত। ফলে চাকরির পরীক্ষা, সাক্ষাৎকার, কর্মক্ষেত্রে যোগাযোগ এবং পেশাগত আত্মপ্রকাশে তারা পিছিয়ে পড়ে।

তবে এ দুর্বলতার ভেতরেই বড় সম্ভাবনা আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসরই তার সবচেয়ে বড় শক্তি। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় এর শিক্ষার্থী আছে। এই নেটওয়ার্ককে দক্ষতা উন্নয়ন, স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোগ, ডিজিটাল কাজ এবং সরকারি-বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করা গেলে বড় পরিবর্তন সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পাঠ্যক্রম পরিবর্তন লাখ লাখ শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে। তাই এ বিশ্ববিদ্যালয়ের সংস্কার শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার নয়; এটি জাতীয় উৎপাদনশীলতা বাড়ানোর প্রকল্প।

সংস্কারের শুরু হতে হবে সাধারণ অনার্স ও ডিগ্রি কোর্সের ভেতর থেকে। আইসিটি কোর্স বাধ্যতামূলক করা ভালো উদ্যোগ। তবে শুধু একটি আলাদা কোর্স যোগ করলেই হবে না। বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, সব বিষয়ের সঙ্গে কাজের দক্ষতা যুক্ত করতে হবে। শিক্ষার্থীকে ডেটা ব্যবহার, যোগাযোগ, ইংরেজি, সমস্যা সমাধান, রিপোর্ট লেখা, ডিজিটাল টুল, উপস্থাপনা এবং নৈতিকতার চর্চা শেখাতে হবে। দক্ষতা যেন সিলেবাসের প্রান্তে না থাকে; মূল শিক্ষার ভেতরেই ঢুকে পড়ে।

শ্রেণিকক্ষকে কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করাও জরুরি। প্রতিটি অনার্স শিক্ষার্থীর জন্য অন্তত তিন মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালু করা যেতে পারে। সরকারি অফিস, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, গণমাধ্যম, আইটি প্রতিষ্ঠান, ক্ষুদ্রশিল্প, কৃষি উদ্যোগ বা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, সবই হতে পারে শিক্ষার্থীর শেখার ক্ষেত্র। ইন্টার্নশিপকে নম্বর ও ক্রেডিটের সঙ্গে যুক্ত করলে কলেজ, শিক্ষক ও শিক্ষার্থী, তিন পক্ষই বিষয়টিকে গুরুত্ব দেবে।

শিক্ষার্থীদের কৌশলগত দুর্বলতা কাটাতে আলাদা ‘ফাউন্ডেশন স্কিল প্যাকেজ’ দরকার। প্রথম বর্ষ থেকেই ইংরেজি যোগাযোগ, বাংলা ও ইংরেজি রিপোর্ট লেখা, কম্পিউটার ব্যবহার, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন, চাকরির প্রস্তুতি এবং পেশাগত আচরণ শেখাতে হবে। শেষ বর্ষে থাকতে পারে ‘জব রেডিনেস সেমিস্টার’। সেখানে সিভি লেখা, সাক্ষাৎকার, গ্রুপ ডিসকাশন, সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতি এবং ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের বাস্তব প্রশিক্ষণ থাকবে।

কলেজগুলোকে শুধু পরীক্ষা নেওয়ার কেন্দ্র হিসেবে রাখলে চলবে না। প্রতিটি কলেজে কার্যকর ক্যারিয়ার সেল থাকতে হবে। সেখানে চাকরির তথ্য, সিভি লেখা, সাক্ষাৎকার প্রস্তুতি, উদ্যোক্তা সহায়তা, অনলাইন কাজের প্রশিক্ষণ এবং ক্যারিয়ার কাউন্সেলিং থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে একটি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। শিক্ষার্থীর দক্ষতা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, ভাষা জ্ঞান ও কাজের আগ্রহের তথ্য সেখানে থাকবে। নিয়োগদাতারাও সেখান থেকে প্রার্থী খুঁজে নিতে পারবেন।

এ পরিবর্তনের প্রাণ হবেন শিক্ষকরা। ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণের উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু প্রশিক্ষণের লক্ষ্য হতে হবে শ্রেণিকক্ষ বদলে দেওয়া। শিক্ষককে কেস স্টাডি, প্রজেক্ট, দলীয় কাজ, ডিজিটাল কনটেন্ট এবং সমস্যাভিত্তিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রশিক্ষণ নেওয়া শিক্ষক কীভাবে পাঠদান বদলালেন, সেটিও মূল্যায়নের আওতায় আনতে হবে।

সংস্কারের সাফল্য মাপার জন্য তথ্য দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রতি বছর গ্র্যাজুয়েট ট্রেসার স্টাডি করতে হবে। কোন বিষয়ের কত শতাংশ শিক্ষার্থী চাকরি পেয়েছে, কতজন বেকার, কতজন উদ্যোক্তা হয়েছে, কতজন সরকারি চাকরিতে গেছে, কতজন বিদেশে কাজ পেয়েছে, এসব তথ্য নিয়মিত প্রকাশ করা দরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনও নির্বাচিত প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক তথ্য প্রকাশ করলে উচ্চশিক্ষার বাস্তব ফলাফল বোঝা সহজ হবে।

নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার পূর্ণতা পাবে না। জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নারী শিক্ষার্থী সামাজিক বাধা, নিরাপত্তা, যাতায়াত এবং পারিবারিক সীমাবদ্ধতার কারণে শ্রমবাজারে ঢুকতে পারেন না। তাদের জন্য নিরাপদ ইন্টার্নশিপ, অনলাইন কাজের সুযোগ, স্থানীয় উদ্যোক্তা প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ দরকার।

উদ্যোক্তা তৈরির কথাও বাস্তব সহায়তার সঙ্গে যুক্ত করতে হবে। শুধু তরুণদের উদ্যোক্তা হতে বলা যথেষ্ট নয়। কলেজভিত্তিক ক্ষুদ্র উদ্ভাবন তহবিল, স্থানীয় ব্যবসা পরামর্শক, হিসাবরক্ষণ সহায়তা, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ এবং ব্যাংক ঋণের সঙ্গে সংযোগ দরকার। এতে চাকরিপ্রার্থী তৈরির পাশাপাশি চাকরিদাতাও তৈরি হবে।

বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে, যেখানে ডিগ্রির সংখ্যা নয়, দক্ষ মানুষের সংখ্যা ভবিষ্যৎ নির্ধারণ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার তাই শুধু শিক্ষা সংস্কার নয়; এটি কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং সামাজিক স্থিতির প্রশ্ন। জনমিতিক লভ্যাংশের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু দরজাটি ধীরে ধীরে সরু হচ্ছে। দ্রুত, তথ্যভিত্তিক ও কর্মমুখী সংস্কার করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ই হতে পারে বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক রূপান্তরের প্রধান শক্তি।

লেখক: সিনিয়র ফ্রীল্যান্স সাংবাদিক