বয়স এখনও ১৫ হয়নি। এর আগেই ভারতের বয়সভিত্তিক দলে পারফর্ম করে নিজেকে বিশ্বক্রিকেটে চিনিয়ে ফেলেছেন। এই ছোট্ট দুই লাইনেই বুঝে যাওয়ার কথা যে আলাপটা বৈভব সূর্যবংশীকে নিয়ে। মারকুটে ব্যাটিংয়ে তিনি নজর কেড়েছেন সবার।
মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল অভিষেকে রাজস্থান রয়্যালসের হয়ে হাঁকিয়েছেন সেঞ্চুরিও। এবার নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ১৫ বছর হওয়ার আগেই মাত্র ১৪ বছর বয়সে পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব। রঞ্জি ট্রফিতে এবারের মৌসুমে বিহারের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যবংশীকে।
আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডে বিহারের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিবুল গনি। তার সহকারী হিসেবে থাকছেন ১৪ বছর বয়সী সূর্যবংশী।
অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড সফরেও রান করেছিলেন বৈভব। সেখানে যু্ব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান করেছিলেন। একটি ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। পাঁচ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছিলেন।
এদিকে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দারুণ পারফর্ম করে রঞ্জি দলে জায়গা করে নিয়েছেন তরুণ ব্যাটার বৈভব। অস্ট্রেলিয়া সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্রিসবেনে একটি চার দিনের ম্যাচে মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করেন তিনি। সিরিজে তিন ইনিংসে মোট ১৩৩ রান করে হন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগে, ইংল্যান্ড সফরে যুব ওয়ানডে সিরিজেও নজর কাড়েন বৈভব। যুব ওয়ানডে ক্রিকেটে খেলেন দ্রুততম সেঞ্চুরির ইনিংস। একটি ম্যাচে খেলেন ১৪৩ রানের ইনিংস। এবং পাঁচ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে করেন ৩৫৫ রান।
এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে বিহারের রঞ্জি ট্রফি স্কোয়াডে সুযোগ এনে দিয়েছে।
নিলয়/