আমেরিকার অন্যতম একটি ধনী রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া। জাঁকজমক আর আভিজাত্যের জন্য এ রাজ্যের আলাদা পরিচিতি রয়েছে। কিন্তু এর ভেতরেই রয়েছে এমন এক শহর যেখানে দারিদ্রতার ছাপ স্পষ্ট। এখানে নেই নিয়মকানুন মানার বালাই। শহরটির নাম স্ল্যাব সিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এ অঞ্চলটি এখন মোটেও ব্যবহারের উপযুক্ত নয়।
কিন্তু তারপরও ক্যালিফোর্নিয়ার স্ল্যাব সিটিতে বসবাস করছে আমেরিকার গৃহহীন মানুষরা। পুরনো এক সামরিক ঘাঁটিতে গজিয়ে ওঠা ছোটখাটো এই শহরটি এখন অবশ্য প্রায় দুই হাজারেরও বেশি মানুষের আশ্রয়, যাদের বেশির ভাগেরই বসবাস ভ্রাম্যমাণ ঘর বা ট্রেইলার হোমে।
দূর থেকে স্ল্যাব সিটিকে দেখলে তেমন আহামরি কোনো কিছু মনে নাও হতে পারে।
পুরনো কিছু দালানকোঠা, কিছু পুরনো ট্রাকের সারি কিংবা ভেঙে পড়া তাঁবু দেখে একে পুরনো কোনো শহরের ধ্বংসাবশেষ মনে হতেই পারে। তবে স্ল্যাব সিটিতে আধুনিক কোনো শহরের সুযোগ-সুবিধা না থাকলেও চিত্তবিনোদনের ব্যবস্থা ঠিকই রয়েছে। ক্যাফে আর রেস্তোরাঁ থেকে শুরু করে ক্লাব, লাইব্রেরি এমনকি গলফ কোর্সও রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো বিশাল আকারের এক স্ল্যাবের ওপর ক্যাম্প সাইটটি গড়ে ওঠায় জায়গাটির নাম দেওয়া হয়েছে স্ল্যাব সিটি।
%20httpscaliforniacrossings.jpg)
আর এখানকার বেশির ভাগ অধিবাসীরা শীতের অতিথি পাখির মতো কেবল শীতকাল পার করতেই জায়গাটিতে আসে। শহরটির অবস্থান কলোরাডো মরুভূমির মধ্যখানে। শীতকালে এখানে ২ হাজারেরও বেশি মানুষ বসবাস করে। গরমকালের তাপমাত্রা ছাড়িয়ে যায় সহ্যের সীমা। তাই স্থায়ী প্রায় ১৫০ জন বাসিন্দা ছাড়া সে সময় দেখা পাওয়া যায় না আর কারোরই। অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় ওই শ দেড়েক মানুষকে একরকম বাধ্য হয়েই থাকতে হয় এখানে।
অদ্ভুত হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের অংশ হয়েও আইনকানুনের কোনো বালাই নেই স্ল্যাব সিটিতে। এমনকি অবৈধভাবে গাড়ি রাখার জন্যও কোনো রকম মাশুল গুনতে হয় না বাসিন্দাদের। কোনো শহরের অন্তর্ভুক্ত না হওয়ায় পানি বা বিদ্যুৎ সংযোগও নেই এখানে। দিতে হয় না কোনো ধরনের করও।
বিদ্যুতের অভাব দূর করতে সৌরশক্তি ব্যবহার করছে বাসিন্দারা। আর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে হচ্ছে ধারেকাছের শহরে গিয়েই।
তবে স্ল্যাব সিটিতে দেখার মতো জায়গা হচ্ছে এর স্যালভেশন পাহাড়। প্রায় সাড়ে তিনতলার সমান উঁচু এই ছোট্ট পাহাড়টিতেও গর্ত করে বসবাস করছে স্ল্যাব সিটির স্থায়ী বাসিন্দারা।
তারেক/
.jpg)