নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। নতুন বছরের প্রথম দিনটি পুরোনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানাতে বর্ণিল উৎসবের মাধ্যমে পালন করা হয়।
থার্টি ফার্স্ট নাইট ইংরেজি শব্দ। থার্টি অর্থ ত্রিশ। ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত। থার্টি ফাস্ট নাইট অর্থ একত্রিশের রাত। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এ দিবস পালন করা হয়। থার্টি ফার্স্ট নাইটকে নিউ ইয়ার ইভও বলা হয়। বিভিন্ন দেশে এ দিনটিতে পাবলিক হলিডে পালন করা হয়। বিভিন্ন ধরনের উৎসব পালনের মাধ্যমে মুখরিত হয় এ দিনটি। দেশভেদে বিভিন্ন রূপে ইংরেজি নববর্ষ পালন করা হয়। নিচে তা উল্লেখ করা হলো।
লন্ডন
বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করা হয়। যেমন লন্ডনে বিগ বেন-এ ৩১ ডিসেম্বর রাত ১২টা নাগাদ সংকেত দিলেই টেমস নদীর আকাশ ছেয়ে যায় আতশবাজির ঝলকে।
স্কটল্যান্ড
স্কটল্যান্ডের নিউ ইয়ার ইভের নাম হোগমেনেই। এদিন এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিটে স্ট্রিট পার্টি হয়।
গ্রিস ও সাইপ্রাস
গ্রিস ও সাইপ্রাসের নতুন বছর উদ্যাপনের মাত্রা একটু ভিন্ন। তারা বছর শুরুর রাতে বাতি নিভিয়ে ভাসিলাপিতা (বাসিল পাই) কাটে। এ পাইয়ের ভেতর একটি কয়েন থাকে। যার ভাগ্যে এ কয়েনটি পড়ে সে সারা বছরের জন্য ভাগ্যবান বলে মনে করা হয়।
ফ্রান্স
ফ্রান্সের জনগণ আবহাওয়াকে নতুন বছরের ভবিষ্যদ্বাণী মনে করে। তাদের মতে, আগত বছরের প্রাপ্তি সম্পর্কে আভাস দেয় বাতাস। বাতাস যদি পূর্ব দিকে বয় তাহলে এ বছর ফল উৎপাদন ভালো হবে, পশ্চিমে বইলে মাছ উৎপাদন ভালো হবে, উত্তরে বইলে ফসল উৎপাদন ভালো হবে না বলে ধরে নেয় তারা।
অন্যান্য
কানাডা, রিপাবলিক অব আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডে নতুন বছরের দিন মানুষ সমুদ্রসৈকত বা জলের দিকে ছুটে যায়। কখনো কখনো এ উদ্যাপনকে পোলার বিয়ার প্লাঞ্জেস বলে। বিভিন্ন সংগঠন দাতব্য সেবায় টাকা তুলতেও কখনো কখনো পোলার বিয়ার প্লাঞ্জেসের আয়োজন করে।
আমাদের দেশেও বর্তমানে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো হয়। ৩১ ডিসেম্বর ও বছরের শুরুর দিন আয়োজন করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, পার্টি ইত্যাদি। এ ছাড়া টেলিভিশন, রেডিও ও বিনোদন মাধ্যমগুলোতে থাকে বিশেষ আকর্ষণ।
তারেক/
.jpg)