ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
প্রান্তিক ধাপের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের সুবিধা পাবেন না বস্তিবাসী গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা কৃষি শব্দকোষ নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহের এসপি প্রত্যাহার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন সোনারগাঁয় মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় আহত ৬ খবরের কাগজে পদোন্নতি-বাণিজ্যের প্রতিবেদন প্রকাশ: তদন্তে নেমেছে আইন মন্ত্রণালয় ফরিদপুরে হামে মৃতের সংখ্যা বেড়ে ২১ মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা কী বার্তা দিচ্ছে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী উত্তরবঙ্গ শিল্পোন্নত হোক দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ
Nagad desktop

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে হাতুড়ি-শাবল দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়।

এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস ঘুরে দক্ষিণ দিকের ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম, বোরহান উদ্দিন, মুহাইমিনুল আজবিন ও আতিকুল আলম শান্ত প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী বাইজিদুর রহমান সিয়াম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁই হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে বা মুজিববাদের চিহ্ন রয়েছে সবগুলো একে একে উচ্ছ্বেদ করা হবে।’

জুয়েল রহমান/সুমন/

বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা
ছবি : খবরের কাগজ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জন জনকে পুশইনের চেষ্টার করেছে ভারত সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৫ জুন) ভোররাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে৷ 

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৬টায়  বিএসএফ ভারতের বেরুবাড়ি ও বাংলাদেশের বড়বাড়ি  সীমান্ত দিয়ে  ১০ জন নারী -পুরুষকে পুইশন করার চেষ্টা করেন। টহলরত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা ঘটনার পরপরই এতে বাঁধার দেন। ফলে পুশইন হওয়া ১০ জন   বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ  হয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করেছেন। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের মধ্যে পতাকা বৈঠক চলছে। 

অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সব সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছেন ৷ বিজিবির সংগে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে ৷ 

 নীলফামারী বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,'বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে৷ অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে' ৷

রনি মিয়াজী/খাদিজা রুমি/ 

নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
ছবি: খবরের কাগজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৮-৯টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মুন্সী আর মোল্যা গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মুন্সী গ্রুপের বর্তমান ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও ওমর ফারুকের সঙ্গে মোল্যা গ্রুপের সাবেক ইউপি সদস্যের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১৫ জন আহত হন। এ সময় মুন্সী গ্রুপের ৮-৯টি বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি অজিত কুমার রায় বলেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শরিফুল ইসলাম/তামান্না রুপা/

ঝিনাইদহের এসপি প্রত্যাহার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
ঝিনাইদহের এসপি প্রত্যাহার
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ৫ জুন মো. মাহফুজ আফজালকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করতে হবে। তবে কী কারণে তাকে ঝিনাইদহ জেলা থেকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে যুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে হঠাৎ ঝিনাইদহের পুলিশ সুপারের প্রত্যাহারে জেলাজুড়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহে একাধিক হত্যাকাণ্ড, সামাজিক সংঘর্ষ, মাদকসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে সাধারণ মানুষ মনে করে

মাহফুজুর রহমান/থিও

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হলেও তা উপেক্ষা করে আবারও সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

এদিকে বিশৃঙ্খলারোধে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘর্ষে একজন মারা যাওয়ায় ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আরেক দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় গোপালপুরের লোকজন। 

পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার রাত ১২টার পরই গোপালপুর ও ভূঞাপুরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। 

তবে আজ সকালে ১৪৪ ধারা উপেক্ষা করে অন্তত তিনটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান খবরের কাগজকে বলেন, প্রথমে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হলেও এখন একাধিক গ্রামে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছি। 

উল্লেখ্য, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ান দুই গ্রামের লোকজন। দেশীয় অস্ত্রে দফায় দফায় চলে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাদের ভূঞাপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জুয়েল রানা/থিও

ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:০২ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের নয়াহাটি গ্রামের শ্মশান ঘাটের একটি আম গাছ থেকে লক্ষ্মী রানী (৫২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ জুন) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে নয়াহাটি শ্মশান ঘাট নদীর ধারের একটি আম গাছে গলায় রশি দেওয়া একটি
ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/